প্রতিযোগিতা কমিশনে ১০ জনের চাকরি, আবেদন ২১ ডিসেম্বর পর্যন্ত

বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটিতে ১৪ ও ১৬তম গ্রেডের দুটি ক্যাটাগরির পদে মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আগামী ২১ ডিসেম্বর বিকেল ৫টা পর্যন্ত আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, ব্যক্তিগত সহকারী পদে নেওয়া হবে ৬ জন, যা ১৪তম গ্রেডের পদ।
এই পদে আবেদনের জন্য স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় ২৫ ও ইংরেজিতে ৩০ শব্দের গতি থাকতে হবে এবং তথ্যপ্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে।
দ্বিতীয় ক্যাটাগরিতে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে নেওয়া হবে ৪ জন, যা ১৬তম গ্রেডের পদ।
এই পদে আবেদনের যোগ্যতা উচ্চমাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি হতে হবে প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দ।
এ ছাড়া কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ই-মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।
পরীক্ষায় অংশ নিতে ইচ্ছুক প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে আবেদনপত্র পূরণ করতে পারবেন।




