…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

মেয়াদের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞার ঝুঁকি: মার্কিন দূতাবাসের সতর্কতা

নিজস্ব প্রতিবেদক

ভিসা বা অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে পড়তে পারেন বিদেশি নাগরিকেরা। এ বিষয়ে বাংলাদেশিদের সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।

শনিবার (২১ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দূতাবাসের ভেরিফায়েড পেজে প্রকাশিত এক বার্তায় বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে অবস্থানের জন্য নির্ধারিত সময়সীমা অতিক্রম করলে সংশ্লিষ্ট ব্যক্তিকে দেশটি থেকে বহিষ্কার করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে প্রবেশের ক্ষেত্রেও স্থায়ী নিষেধাজ্ঞা আরোপের ঝুঁকি রয়েছে।

এর আগে গত ৯ নভেম্বর যুক্তরাষ্ট্রের ভিজিটর ভিসার নিয়ম ও শর্ত মেনে চলার বিষয়ে আবেদনকারীদের সতর্ক করেছিল মার্কিন দূতাবাস।

ওই বার্তায় জানানো হয়, ভিসার শর্ত যথাযথভাবে অনুসরণ করা হবে। এ বিষয়ে কনস্যুলার কর্মকর্তারা সন্তুষ্ট না হলে আবেদন প্রত্যাখ্যান করতে পারেন।

দূতাবাসের পক্ষ থেকে আরও বলা হয়েছে, ভিসার সঠিক ব্যবহার নিশ্চিত করার দায়িত্ব সম্পূর্ণভাবে আবেদনকারীর নিজের।

তাই যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে ভিসার শর্ত সম্পর্কে ভালোভাবে জেনে নেওয়া এবং দেশটিতে অবস্থানের অনুমোদিত সময়সীমা মেনে চলা জরুরি। নির্ধারিত মেয়াদের মধ্যে যুক্তরাষ্ট্র ত্যাগ করার বিষয়েও নাগরিকদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

মক্কায় যাত্রা শুরু বাংলাদেশি পোশাক ব্র্যান্ড ‘নূর ফ্যাশন’-এর, পাইকারি কার্যালয় জেদ্দায়

সৌদি আরবের স্থানীয় ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে তৈরি পোশাকের ব্র্যান্ড ‘নূর ফ্যাশন’। সাশ্রয়ী দাম, উন্নত মান ও আরামদায়ক কাপড়ের কারণ…

প্রবাস

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলী…

দুবাইয়ে নিখোঁজের তিন মাস পর আবুধাবির মরুভূমিতে মরদেহ, কফিনে ফিরলেন চাঁদপুরের মহিন খান
প্রবাস

দুবাইয়ে নিখোঁজের তিন মাস পর আবুধাবির মরুভূমিতে মরদেহ, কফিনে ফিরলেন চাঁদপুরের মহিন খান

চাঁদপুরের কচুয়া উপজেলার মহিন খান দুবাইয়ে নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পর দেশে ফিরেছেন কফিনবন্দি হয়ে। আবুধাবির একটি মরুভূমি থেকে তার মরদেহ উদ্ধার কর…

ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল চাঁদপুরের তানভীরের, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনেরা
প্রবাস

ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল চাঁদপুরের তানভীরের, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনেরা

সংসারে সচ্ছলতা আনতে তিন বছর আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন চাঁদপুরের তানভীর হোসেন (৩৫)। আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল তাঁর। এর আগেই গত বৃহস্পতিবার …