…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › প্রবাস › খবর
প্রবাস

মক্কায় যাত্রা শুরু বাংলাদেশি পোশাক ব্র্যান্ড ‘নূর ফ্যাশন’-এর, পাইকারি কার্যালয় জেদ্দায়

নিজস্ব প্রতিবেদক

সৌদি আরবের স্থানীয় ক্রেতাদের মধ্যে জনপ্রিয় হয়ে উঠছে বাংলাদেশে তৈরি পোশাকের ব্র্যান্ড ‘নূর ফ্যাশন’। সাশ্রয়ী দাম, উন্নত মান ও আরামদায়ক কাপড়ের কারণে প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি সৌদি ক্রেতাদের মধ্যেও এই ব্র্যান্ডের পোশাকের চাহিদা বাড়ছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা।

রোববার (২২ নভেম্বর) উদ্যোক্তারা জানান, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত ক্রেতাদের কাছে বাংলাদেশি পোশাকের বাজার সম্প্রসারণের লক্ষ্য নিয়ে সৌদি আরবে যাত্রা শুরু করেছে বাংলাদেশি মালিকানাধীন এই প্রতিষ্ঠানটি।

উদ্যোক্তারা জানান, সৌদি আরবের ভিশন ২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে প্রবাসীদের ব্যবসার সুযোগ সম্প্রসারিত হওয়ায় দেশটিতে বসবাসরত পাঁচ বাংলাদেশি বন্ধু মিলে গড়ে তুলেছেন ‘নূর ফ্যাশন’। সম্প্রতি মক্কার অলি আল আহাদ-৩ এলাকায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সৌদি ব্যবসায়ী ও বাংলাদেশ থেকে তৈরি পোশাক আমদানিকারক আবু আল রাশেদ ও আবু আল আম্মার। এ ছাড়া নূর ফ্যাশনের পাঁচ উদ্যোক্তা মীর হোসেন, মোশাররফ হোসেন, আব্দুল মুতালেব, আনোয়ার হোসেন ও মাহবুবুল আলম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মক্কার বিভিন্ন ব্যবসায়ী নেতা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, গণমাধ্যমকর্মী এবং বাংলাদেশ কমিউনিটির বিশিষ্ট ব্যক্তিরাও অংশ নেন।

উদ্যোক্তারা জানান, বৈশ্বিক অর্থনৈতিক পরিস্থিতির মধ্যেও সৌদি আরবের বাজারে বাংলাদেশের তৈরি পোশাককে ‘নূর ফ্যাশন’ ব্র্যান্ডের মাধ্যমে প্রতিষ্ঠিত করাই তাঁদের লক্ষ্য।

এ উদ্দেশ্যে জেদ্দার বালাদ এলাকায় পাইকারি বিক্রির জন্য একটি কার্যালয় চালু করা হয়েছে। সৌদি আরবের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীরা সেখান থেকে পাইকারি দামে নূর ফ্যাশনের পোশাক সংগ্রহ করে নিজেদের ব্যবসা পরিচালনা করতে পারবেন বলে জানান উদ্যোক্তারা।

পাঁচ উদ্যোক্তা জানান, সম্মিলিত প্রচেষ্টায় প্রতিষ্ঠানটিকে আরও বড় পরিসরে নিয়ে যেতে চান তাঁরা। সৌদি আরবের বিভিন্ন প্রদেশের বড় শহরগুলোতে নূর ফ্যাশনের শাখা চালুর পরিকল্পনা রয়েছে। আগামী কয়েক বছরে এ উদ্যোগের মাধ্যমে হাজারো বাংলাদেশির কর্মসংস্থানের সুযোগ তৈরির প্রত্যাশাও করছেন তাঁরা।

উদ্যোক্তারা আরও বলেন, সততা ও নিষ্ঠার সঙ্গে ক্রেতাদের সেবা দেওয়াই তাঁদের অঙ্গীকার। নারী-পুরুষ, ছোট-বড় সব বয়স ও শ্রেণির মানুষের পছন্দ অনুযায়ী উন্নত মানের পোশাক সাশ্রয়ী দামে সরবরাহ করতে চান তাঁরা। এ জন্য সৌদি আরবে বসবাসরত প্রবাসী ও স্থানীয় ক্রেতাদের দেশীয় তৈরি পোশাক কেনার আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

প্রবাস বিভাগের আরও খবর

প্রবাস

অস্ট্রেলিয়ায় প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে মতবিনিময়ে বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান

অস্ট্রেলিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশি তরুণদের সঙ্গে এক বিশেষ মতবিনিময় সভায় অংশ নিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলী…

দুবাইয়ে নিখোঁজের তিন মাস পর আবুধাবির মরুভূমিতে মরদেহ, কফিনে ফিরলেন চাঁদপুরের মহিন খান
প্রবাস

দুবাইয়ে নিখোঁজের তিন মাস পর আবুধাবির মরুভূমিতে মরদেহ, কফিনে ফিরলেন চাঁদপুরের মহিন খান

চাঁদপুরের কচুয়া উপজেলার মহিন খান দুবাইয়ে নিখোঁজ হওয়ার প্রায় তিন মাস পর দেশে ফিরেছেন কফিনবন্দি হয়ে। আবুধাবির একটি মরুভূমি থেকে তার মরদেহ উদ্ধার কর…

ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল চাঁদপুরের তানভীরের, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনেরা
প্রবাস

ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল চাঁদপুরের তানভীরের, মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় মৃত্যু, লাশের অপেক্ষায় স্বজনেরা

সংসারে সচ্ছলতা আনতে তিন বছর আগে মালয়েশিয়ায় গিয়েছিলেন চাঁদপুরের তানভীর হোসেন (৩৫)। আগামী ডিসেম্বরে দেশে ফেরার কথা ছিল তাঁর। এর আগেই গত বৃহস্পতিবার …

প্রবাস

মেয়াদের বেশি সময় যুক্তরাষ্ট্রে থাকলে আজীবন প্রবেশে নিষেধাজ্ঞার ঝুঁকি: মার্কিন দূতাবাসের সতর্কতা

ভিসা বা অবস্থানের অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও যুক্তরাষ্ট্রে অবস্থান করলে দেশে ফেরত পাঠানোর পাশাপাশি ভবিষ্যতে দেশটিতে প্রবেশে স্থায়ী নিষেধাজ্ঞার মুখে …