হবিগঞ্জের চুনারুঘাটে তাঁতী লীগ নেতা আজিজুর রহমানকে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেছে পুলিশ

হবিগঞ্জের চুনারুঘাটে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন তাঁতী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাত ২টা ১৫ মিনিটের দিকে নিজ বাড়ি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি সাটিয়াজুড়ি ইউনিয়নের সুন্দরপুর গ্রামের রোশন আলীর ছেলে মো. আজিজুর রহমান (৩৮)। তিনি চুনারুঘাট উপজেলার সাটিয়াজুড়ি ইউনিয়ন তাঁতী লীগের সভাপতি।
চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। যথাযথ প্রক্রিয়ায় তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।




