…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

কুমিল্লার চৌদ্দগ্রামে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি

নিজস্ব প্রতিবেদক
কুমিল্লার চৌদ্দগ্রামে ১ কোটি ৬২ লাখ টাকার মোবাইল ডিসপ্লে জব্দ করল বিজিবি
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে ভারত থেকে বাংলাদেশে পাচারকালে বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে ও একটি যানবাহন জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা মোবাইল ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ১ কোটি ৬২ লাখ টাকা।

আজ শনিবার এ তথ্য নিশ্চিত করেছেন কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।

এরই ধারাবাহিকতায় শুক্রবার (২০ নভেম্বর) রাত ১১টার দিকে শিবের বাজার বিওপির একটি টহল দল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে।

এ সময় সীমান্ত থেকে প্রায় চার কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে চৌয়ারা নামক স্থানে অভিযান চালিয়ে একটি যানবাহনসহ বিপুল পরিমাণ মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।

কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বলেন, সীমান্ত সুরক্ষা, চোরাচালান ও মাদক প্রতিরোধে বিজিবির অভিযান অব্যাহত রয়েছে। জব্দ করা চোরাচালানি মালামালের বিষয়ে বিধি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬৪ জনসহ ২৮৮ জন আটক
আইন ও অপরাধ

কুমিল্লায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগের ৬৪ জনসহ ২৮৮ জন আটক

কুমিল্লায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে জেলা পুলিশের বিশেষ অভিযানে গত ৪৮ ঘণ্টায় ২৮৮ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে কার…

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …