…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

শাহজালালে কোমরে লুকানো সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, ১১ কোটি ৬৭ লাখ টাকার চোরাচালানে আটক ৩

নিজস্ব প্রতিবেদক
শাহজালালে কোমরে লুকানো সাড়ে ৭ কেজি সোনার পেস্ট উদ্ধার, ১১ কোটি ৬৭ লাখ টাকার চোরাচালানে আটক ৩
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় সাড়ে ৭ কেজি সোনার পেস্টসহ তিনজনকে আটক করেছে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। উদ্ধার করা ১৫টি ডিম্বাকৃতির সোনার পেস্টের ওজন ৭ কেজি ৫০০ গ্রাম, যা প্রায় ৬৪৩ ভরি। ২৪ ক্যারেট এই সোনার আনুমানিক বাজারমূল্য ১১ কোটি ৬৭ লাখ টাকা।

শনিবার সকাল সাড়ে ১০টার দিকে বিমানবন্দরের আগমনী ২ নম্বর ক্যানোপির আউটগেট এলাকায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন মুন্সীগঞ্জের মো. ইয়াছিন আরাফাত সৌরভ (২৯), নোয়াখালীর মো. জাকিরুল ইসলাম জুয়েল (৫৩) এবং কুমিল্লার মো. শাওন (৩৯)।

এপিবিএনের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তিনজন পালানোর চেষ্টা করলে তাঁদের আটক করা হয়।

পরে এপিবিএন কার্যালয়ে নিয়ে তল্লাশি চালিয়ে ইয়াছিন আরাফাত সৌরভের কোমরে কমলা রঙের কাপড়ে মোড়ানো ১৫টি ডিম্বাকৃতির বস্তু পাওয়া যায়। স্বর্ণকারের মাধ্যমে পরীক্ষা ও রাসায়নিক বিশ্লেষণের পর সেগুলো সোনার পেস্ট বলে শনাক্ত করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের বরাত দিয়ে এপিবিএন জানায়, ইয়াছিন আরাফাত সৌরভ নিয়মিত সৌদি আরবে যাতায়াত করেন। সেখান থেকে অভিনব কৌশলে সোনা এনে জাকিরুল ইসলাম জুয়েল ও মো. শাওনসহ বাংলাদেশে অবস্থানরত অজ্ঞাতনামা ব্যক্তিদের সহযোগিতায় চোরাচালান করতেন বলে জানা গেছে।

এপিবিএনের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক সোনা চোরাচালানের সঙ্গে জড়িত বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

এপিবিএনের কমান্ডিং অফিসার অতিরিক্ত ডিআইজি মো. বশির আহমেদ বলেন, গত কয়েক দিন ধরে গোয়েন্দা সূত্রে একটি চক্রের পেস্ট আকারে সোনা চোরাচালানের চেষ্টার তথ্য পাওয়া যাচ্ছিল। এর ভিত্তিতে নজরদারি বাড়ানো হয়। পরে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাড়ে ৭ কেজি সোনার পেস্টসহ তিনজনকে আটক করা হয়।

মো. বশির আহমেদ আরও বলেন, এই চক্রের সঙ্গে আর কারা জড়িত, তা শনাক্ত করতে তদন্ত ও গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রয়েছে। চোরাচালান ও অপরাধ দমনে এপিবিএনের অভিযান চলবে।

এই ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের বিমানবন্দর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। এপিবিএনের ভাষ্য, প্রাথমিকভাবে তাঁদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫ বি (১) (বি) ও ২৫ডি ধারায় অপরাধের সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…