…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা পলাতক

নিজস্ব প্রতিবেদক
খিলক্ষেতে বিশেষ চাহিদাসম্পন্ন শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা, অভিযুক্ত সাবেক ছাত্রদল নেতা পলাতক
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলক্ষেতে ১২ বছর বয়সী বিশেষ চাহিদাসম্পন্ন এক শিশুকে ধর্ষণের অভিযোগে মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তির নাম মো. ইমামুল হোসেন বাপ্পী (৩১)। পুলিশ জানিয়েছে, তিনি স্থানীয় ছাত্রদলের একটি কমিটির সাবেক নেতা।

শুক্রবার শিশুটির বাবা বাদী হয়ে খিলক্ষেত থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলাটি করেন।

মামলার এজাহারে বলা হয়, গত ১৮ নভেম্বর রাত সাড়ে আটটার দিকে খিলক্ষেতের একটি ভাড়া বাসায় ঘটনাটি ঘটে। ওই বাসায় স্ত্রী ও দুই সন্তান নিয়ে থাকেন শিশুটির বাবা। অভিযুক্ত বাপ্পী ছিলেন তাঁদের পাশের কক্ষের ভাড়াটিয়া।

অভিযোগে বলা হয়, ঘটনার দিন শিশুটির মা-বাবা বাসায় ছিলেন না। সেই সুযোগে বাপ্পী শিশুটিকে চকলেট ও টাকা দেওয়ার প্রলোভন দেখিয়ে নিজের কক্ষে নিয়ে যান বলে এজাহারে উল্লেখ করা হয়েছে; সেখানেই ধর্ষণের ঘটনা ঘটে বলে অভিযোগে বলা হয়।

পরে মা বাসায় ফিরে মেয়েকে অসুস্থ অবস্থায় দেখতে পান। ঘটনার বিষয়ে জানতে চাইলে শিশুটি কান্নাকাটি করে। এরপর মা-বাবা তাকে চিকিৎসকের কাছে নিয়ে যান।

চিকিৎসকের পরামর্শে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সে বর্তমানে সেখানে চিকিৎসাধীন আছে।

মামলার তদন্ত কর্মকর্তা ও খিলক্ষেত থানার উপপরিদর্শক (এসআই) শনিবার সন্ধ্যায় বলেন, অভিযুক্তকে এখনো গ্রেপ্তার করা যায়নি। তাঁর অবস্থান শনাক্তে পুলিশ কাজ করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…