…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মানিকগঞ্জের দৌলতপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন, নিরাপত্তাকর্মী ও ব্যবস্থাপকের চেষ্টায় রক্ষা

নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জের দৌলতপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংক শাখায় আগুন, নিরাপত্তাকর্মী ও ব্যবস্থাপকের চেষ্টায় রক্ষা
ছবি: সংগৃহীত

মানিকগঞ্জের দৌলতপুরে গভীর রাতে গ্রামীণ ব্যাংকের উপজেলা শাখা ভবনের পূর্ব পাশে আগুনের ঘটনা ঘটেছে। নিরাপত্তাকর্মীর সতর্কতা ও শাখা ব্যবস্থাপকের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলায় ব্যাংকের সম্পদ রক্ষা পেয়েছে। এতে কোনো আর্থিক বা অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়নি।

শনিবার দিবাগত রাত ২টা ৫০ মিনিটের দিকে ব্যাংক ভবনের পূর্ব পাশে আগুন দেখতে পান নিরাপত্তাকর্মী মো. কুদ্দুস মিয়া। তিনি দ্রুত একই ভবনের দ্বিতীয় তলায় ভাড়া থাকা শাখা ব্যবস্থাপক মো. শাহনুর আলমকে খবর দেন। পরে দুজনের সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিভিয়ে ফেলা হয়।

নিরাপত্তাকর্মী কুদ্দুস মিয়া বলেন, ঘটনার সময় তিনি ব্যাংকের নিচতলায় দায়িত্ব পালন করছিলেন। হঠাৎ ভবনের পূর্ব পাশে আগুন দেখতে পেয়ে তিনি দ্রুত ম্যানেজারকে ডেকে তোলেন। পরে দুজনে মিলে আগুন নিভিয়ে ফেলেন।

ব্যাংক সূত্রে জানা গেছে, দৈনন্দিন কার্যক্রম শেষে কর্মকর্তা-কর্মচারীরা ব্যাংকের দরজা-জানালা বন্ধ করে চলে যান। এ সময় শাখা ব্যবস্থাপক মো. শাহনুর আলম ভবনের দ্বিতীয় তলায় বিশ্রামে ছিলেন, আর নিরাপত্তাকর্মী নিচতলায় দায়িত্ব পালন করছিলেন।

শাখা ব্যবস্থাপক মো. শাহনুর আলম বলেন, ব্যাংক ভবনের পূর্ব পাশে কোনো বৈদ্যুতিক সংযোগ, যন্ত্রপাতি বা অন্য কোনো স্থাপনা ছিল না। ফলে আগুনের সূত্রপাত কীভাবে হয়েছে, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। তবে অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

এ ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষের কোনো ক্ষয়ক্ষতি না হওয়ায় আপাতত মামলা করা হয়নি।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার সরকার বলেন, গ্রামীণ ব্যাংকের শাখায় অগ্নিকাণ্ডের বিষয়ে কেউ তাঁদের অবগত করেননি। বিষয়টি খতিয়ে দেখতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…