…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলন্ত বাসে আগুন, যাত্রীবেশী দুজনের বিরুদ্ধে চালকের সন্দেহ

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি বাসে আগুনের ঘটনা ঘটেছে। রোববার রাত ১২টার দিকে সাইনবোর্ড এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ ঘটনা ঘটে।

শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক জুলহাস উদ্দিন ঘটনার সময় ও স্থানের তথ্য জানিয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, মঞ্জিল পরিবহনের বাসটিতে হঠাৎ আগুন লাগার সঙ্গে সঙ্গে বাসে থাকা দুই যাত্রী দ্রুত নেমে পড়েন।

চালকের বরাতে ফায়ার সার্ভিস জানায়, যাত্রীবেশে উঠে ওই দুজন বাসে আগুন দিয়ে নেমে যায় বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

শিমরাইল ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম বলেন, ‘বাসচালক বলেছেন, বাসে দুজন যাত্রী ছিলেন। তারা নেমে যাওয়ার পরই পেছন দিকে আগুন দেখতে পাওয়া যায়। চালকের ধারণা, যাত্রীবেশী ওই দুজন আগুন দিয়ে নেমে যান।’

তবে হাইওয়ে পুলিশের পরিদর্শক জুলহাস উদ্দিন বলেন, ‘বাসের দুজন যাত্রী নেমে যাওয়ার পর আগুন দেখা যায়। এটি অগ্নিসংযোগ নাকি যান্ত্রিক ত্রুটির কারণে, তা নিয়ে তদন্ত চলছে।’

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক
আইন ও অপরাধ

চট্টগ্রামের জোরারগঞ্জে বাসে তল্লাশিতে বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ দুই যাত্রী আটক

চট্টগ্রামের জোরারগঞ্জে খাগড়াছড়ি থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন ও তিন রাউন্ড গুলিসহ দুই যাত্রীকে আট…

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …