…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চৌমুহনীতে গ্রামীণ ব্যাংক শাখায় হামলা ও অগ্নিসংযোগ, গ্রেপ্তার ৩ জন কারাগারে

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর বেগমগঞ্জের চৌমুহনীতে গ্রামীণ ব্যাংকের একটি শাখায় হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন সিফাত (১৮), মারুফ (২১) ও মহিন উদ্দিন বাদশা (৩৬)। তারা স্থানীয়ভাবে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত বলে জানা গেছে।

ঘটনার বিবরণে জানা গেছে, শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে চৌমুহনী পূর্ব বাজারের নাপিতের পোল এলাকায় 'জয় বাংলা' স্লোগান দিয়ে নিষিদ্ধ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা একটি মিছিল বের করেন।

মিছিল থেকে গ্রামীণ ব্যাংক শাখার সামনে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় এবং শাখাটির দুটি জানালার কাচ ভেঙে ফেলা হয়। পরবর্তী সময়ে সেখানে লুটপাটও চালানো হয়।

প্রায় পাঁচ মিনিট পর হামলাকারীরা সরে গেলে ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এ ঘটনায় কেউ হতাহত হননি।

শুক্রবার (২০ নভেম্বর) রাতে ব্যাংকের এরিয়া ম্যানেজার পিংকু চাকমা ২৯ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। ওই মামলায় পুলিশ তিনজনকে গ্রেপ্তার করে।

রোববার (২২ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিষয়টি নিশ্চিত করেন বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মাহাবুল কবির।

মাহাবুল কবির বলেন, সিসিটিভি ফুটেজ দেখে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে গ্রেপ্তারদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

তিনি আরও বলেন, শনিবার আসামিদের নোয়াখালী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…