…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মির্জা আজমকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের

নিজস্ব প্রতিবেদক
মির্জা আজমকে আত্মসমর্পণে সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ ট্রাইব্যুনালের
ছবি: সংগৃহীত

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজমকে আত্মসমর্পণ করার জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

আজ রোববার ট্রাইব্যুনাল এই আদেশ দেন।

এই মামলায় মোট আসামি সাতজন। এর মধ্যে মির্জা আজম এখনো গ্রেপ্তার হননি। তিনি যেন আত্মসমর্পণ করে বিচারের মুখোমুখি হন, সে জন্য সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ করতে বলেছেন ট্রাইব্যুনাল। বাকি ছয় আসামি গ্রেপ্তার আছেন।

গ্রেপ্তার আসামিরা হলেন সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, ফারুক খান, শাজাহান খান, দীপু মনি ও আবদুর রাজ্জাক এবং সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী। এই আসামিদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।

এই মামলার আসামিদের বিরুদ্ধে জুলাই গণ-অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ সংঘটনে ‘সুপিরিয়র কমান্ড রেসপনসেবিলিটি’র অভিযোগ আনা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…