…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আগুনে পুড়ল নথিপত্র, দুটি তদন্ত কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
হালুয়াঘাট থানার সেরেস্তা কক্ষে আগুনে পুড়ল নথিপত্র, দুটি তদন্ত কমিটি গঠন
ছবি: সংগৃহীত

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে থানার ভেতরে সেরেস্তা কক্ষে আগুন লাগে এবং এতে বেশ কিছু দাপ্তরিক নথিপত্র পুড়ে গেছে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনের সূত্রপাত ও নাশকতার সম্ভাবনা খতিয়ে দেখতে জেলা পুলিশ এবং ময়মনসিংহ রেঞ্জ পুলিশের পক্ষ থেকে পৃথক দুটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

রোববার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন ময়মনসিংহ-১ (হালুয়াঘাট-ধোবাউড়া) আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও সিআইডির কর্মকর্তারা। তাঁরা ক্ষতিগ্রস্ত কক্ষ ও পুড়ে যাওয়া নথিপত্রের অবস্থা সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, পুড়ে যাওয়া কাগজপত্রের মধ্যে মামলাসংক্রান্ত নথি, দাপ্তরিক রেকর্ড কিংবা গোপনীয় কোনো কাগজপত্র রয়েছে কি না, তা যাচাই করা হচ্ছে। এখনো ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ তালিকা বা পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি।

ঘটনাস্থল পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশরাফুল করিম জানান, জেলা পুলিশের পক্ষ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান বলেন, খবর পেয়ে সিআইডির একটি দলসহ তাঁরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সিআইডির বিশেষায়িত ক্রাইম সিন দল ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে। ঘটনাটি নাশকতা নাকি দুর্ঘটনা, তা নিশ্চিত হতে রেঞ্জ পুলিশের পক্ষ থেকেও তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে এবং কমিটিকে তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। তদন্ত শেষে আগুনের প্রকৃত কারণ জানা যাবে বলে তিনি জানান।

হালুয়াঘাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা মো. মিজানুর রহমান খন্দকার জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করে জানান, আগুনে সেরেস্তা কক্ষে সংরক্ষিত বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গাজীপুরে বেতন বাড়ানোর দাবিতে শ্রমিক বিক্ষোভ: মহাসড়ক অবরোধের চেষ্টা, শ্রীপুরে সংঘর্ষ

বেতন বাড়ানোর দাবিতে রোববার (২২ নভেম্বর) গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কয়েকটি স্থানে বিক্ষোভ ও অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় শ্রমি…

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন
জাতীয়

গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জে দুই ব্যাটালিয়নসহ সাতটি জেলায় ৯৫ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (ব…

জাতীয়

ময়মনসিংহে প্রায় ৭ কোটি টাকার ‘শান্তি নিবাস’, উদ্বোধনের তিন বছরেও বন্দী তালায়

অসহায়, আশ্রয়হীন ও অবহেলিত প্রবীণদের নিরাপদ আবাসনের জন্য ময়মনসিংহের শম্ভুগঞ্জে প্রায় সাত কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে ২৫ শয্যার ‘শান্তি নিবা…

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারতে ঢোকার চেষ্টায় শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক
জাতীয়

শেরপুরের নালিতাবাড়ী সীমান্তে ভারতে ঢোকার চেষ্টায় শিশুসহ ছয় ভারতীয় নাগরিক আটক

শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় তিন শিশুসহ ছয় ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্র…