…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

নিজস্ব প্রতিবেদক
চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
ছবি: সংগৃহীত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছে।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২ দশমিক ৭ কিলোমিটার সড়ক সংস্কারে ১ কোটি ৯৬ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছিল। গত ৫ মে সড়কটির সংস্কারকাজ শেষ হয়।

এলজিইডি সূত্র জানায়, ২০২৪-২৫ অর্থবছরে সড়কটির সংস্কারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজ কার্যাদেশ পায়। তবে প্রকল্পটির কাজ করেছেন ফরিদগঞ্জ পৌরসভার সাবেক মেয়র মঞ্জিল হোসেন। তিনি চলতি বছরের ৫ জানুয়ারি কাজ শুরু করেন এবং চার মাসের মাথায় গত ৫ মে কাজ শেষ করা হয়।

গত শুক্রবার সরেজমিনে দেখা যায়, চাঁদপুর-রায়পুর আঞ্চলিক সড়কের গৃদকালিন্দিয়া ইসলামগঞ্জ বাজার থেকে শুরু হয়ে সাহেবগঞ্জ বাজার হয়ে তুলাতলি বাজার পর্যন্ত সংস্কারকাজ করা হয়। এর বিভিন্ন স্থানে পিচঢালাই উঠে গেছে। কোথাও কোথাও পিচঢালাই উঠে স্তূপ হয়ে পড়ে আছে।

আবার কিছু অংশে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত। কয়েক দিন আগে বৃষ্টির সময় এসব খানাখন্দের অংশ দিয়ে যানবাহন চলাচলে দুর্ভোগের সৃষ্টি হয়। সাহেবগঞ্জ বাজারের পর সড়কের কিছু অংশ তুলনামূলক ভালো থাকলেও পরবর্তী অংশের অবস্থা খুবই খারাপ বলে দেখা গেছে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সড়কটির কাজে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। এ জন্য সড়কটি ছয় মাসও টেকেনি। স্থানীয়দের আরও অভিযোগ, সংস্কারকাজ চলাকালে প্রকৌশলীদের যথাযথ তদারকি ছিল না। এ সুযোগে ঠিকাদার নিজেদের ইচ্ছামতো কাজ শেষ করেছেন।

তুলাতলি বাজারের ব্যবসায়ী মো. ইসমাইল হোসেন বলেন, সড়কটি মেরামতের এক সপ্তাহের মধ্যেই পিচঢালাই উঠতে শুরু করে। তিনি বলেন, ‘সরকার এত টাকা ব্যয় করে সড়কটি সংস্কার করেছে। কাজের সময় একাধিক প্রকৌশলী থাকার পরও কীভাবে এমন পরিস্থিতি তৈরি হলো, তা বোধগম্য নয়। এ কাজে কারা অনিয়ম ও দুর্নীতি করেছে, তা তদন্ত করে বের করা প্রয়োজন।’

নিয়মিত এই সড়কে অটোরিকশা চালান রিফাত রহমান। তিনি বলেন, এত অল্প সময়ের মধ্যে সড়কটি ক্ষতিগ্রস্ত হবে, তা কেউ ভাবেনি। প্রথমে সবাই মনে করেছিলেন কাজটি ভালো হয়েছে। কিন্তু এখন সড়কে চলাচল করতে গিয়ে যানবাহনও ক্ষতিগ্রস্ত হচ্ছে। তিনি সড়কটি যথাযথভাবে সংস্কারের দাবি জানান।

আরেক অটোরিকশাচালক জাকির হোসেন বলেন, পিচঢালাই উঠে যাওয়ার পর ঠিকাদারপক্ষ এসেছিলেন। বিভিন্ন স্থানে মেরামতও করা হয়েছে। কিন্তু কিছুদিন যেতে না যেতেই আগের মতো অবস্থা ফিরে এসেছে।

কার্যাদেশ পাওয়া ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরোয়ার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সরোয়ার গাজী বলেন, ‘আমার ঠিকাদারি প্রতিষ্ঠানের লাইসেন্স নিয়ে প্রকল্পটি বাস্তবায়ন করেছেন মঞ্জিল হোসেন। অনিয়মের অভিযোগের বিষয়ে তিনি বলতে পারবেন।’

এ বিষয়ে সাবেক মেয়র মঞ্জিল হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি ‘পরে কথা বলবেন’ জানিয়ে সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরে তিনি আর সাড়া দেননি।

ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী মো. মেহেদী হাসান বলেন, সড়কটি সংস্কারের সময় তিনি এ উপজেলায় কর্মরত ছিলেন না। তবে সড়কটির বর্তমান অবস্থা দেখে মনে হয়েছে, সংস্কারকাজে কারিগরি ত্রুটি ছিল। বিশেষ করে বিটুমিন প্রয়োগের সময় অতিরিক্ত তাপমাত্রা ব্যবহার করা হয়ে থাকতে পারে। তিনি বলেন, ঠিকাদারি প্রতিষ্ঠানকে ক্ষতিগ্রস্ত অংশগুলো মেরামত করে দেওয়ার জন্য বলা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু
জাতীয়

মুক্তিযুদ্ধের ফরাসি বন্ধু অঁন্দ্রে মালরো স্মরণে মুক্তিযুদ্ধ জাদুঘরে বিশেষ প্রদর্শনী শুরু

মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের পক্ষে বিশ্বজনমত গড়ে তোলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ফরাসি দার্শনিক, সাহিত্যিক ও ফ্রান্সের প্রথম সংস্কৃতিমন্ত্রী অঁন্দ্র…

জাতীয়

ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন, দগ্ধ ৬ কর্মচারী

রাজধানী ঢাকার লালবাগে কাচ্চি খানাস রেস্তোরাঁয় গ্যাস লাইন মেরামতের সময় আগুন লেগে ছয়জন কর্মচারী দগ্ধ হয়েছেন। রোববার (২২ নভেম্বর) রাত সাড়ে আটটায় ঘট…

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা
জাতীয়

আখাউড়া সীমান্ত পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ডিসেম্বরে বিতর্কিত কারও প্রবেশ ঠেকাতে নিরাপত্তা জোরদারের কথা

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর এলাকায় ভারত-বাংলা…

জাতীয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ সভা, নতুন চুক্তিতে ভারতের সাড়া মেলেনি

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির…