…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর

নিজস্ব প্রতিবেদক
হাজারীবাগে কুরিয়ার প্রতিষ্ঠানে ২৭ দিনে ২৬ বার হামলার অভিযোগ, ভাড়ার টাকা নিয়ে চাপের কথা বলছে এজেআর
ছবি: সংগৃহীত

রাজধানীর হাজারীবাগে সিকদার গ্রুপের ১২০ শতক জমি ভাড়া নিয়ে এজেআর পার্সেল অ্যান্ড কুরিয়ার সার্ভিস তাদের প্রধান ওয়্যারহাউস করেছে। প্রতিষ্ঠানটির অভিযোগ, সেই জমির ভাড়ার টাকা নিজেদের দিতে চাপ দেওয়া হচ্ছে এবং দাবি না মানায় একের পর এক হামলা চালানো হচ্ছে।

এজেআর কুরিয়ার সার্ভিসের দাবি, গত ২০ অক্টোবর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ২৭ দিনে তাদের ওয়্যারহাউস, কার্যালয় ও পরিবহনসহ বিভিন্ন স্থানে ২৬ বার হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সে হিসাবে গড়ে প্রায় প্রতিদিন একটি হামলা হয়েছে। এসব ঘটনায় কর্মীরা মারধরের শিকার হয়েছেন এবং হত্যার হুমকিও দেওয়া হয়েছে বলে প্রতিষ্ঠানটি জানিয়েছে।

অভিযোগে অন্যতম শীর্ষ সন্ত্রাসী সানজিদুল ইসলাম ইমন ওরফে ‘ক্যাপ্টেন ইমনের’ লোকজনের নাম এসেছে। পুলিশের একাধিক সূত্র বলছে, ইমন বিদেশে অবস্থান করায় তাঁর অনুসারীরা তৃতীয় পক্ষের মাধ্যমে এসব হামলা চালাচ্ছে। মাঠপর্যায়ে হামলায় অংশ নেওয়া কয়েকজনকে গ্রেপ্তার করা হলেও নেপথ্যের পরিকল্পনাকারীদের শনাক্তে পুলিশ কাজ করছে।

এজেআর কুরিয়ারের সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান, হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় প্রধান ওয়্যারহাউসের প্রায় ১২০ শতক জমি সিকদার পরিবারের কাছ থেকে ভাড়া নেওয়া। সেই ভাড়ার টাকা সিকদার পাম্পের ব্যবস্থাপক ফরিদ সিকদারকে নিয়মিত দেয় প্রতিষ্ঠানটি। সম্প্রতি জমির ভাড়া ও জামানতের অর্থ নিজেদের দিতে চাপ দিচ্ছিলেন ইমনের অনুসারীরা বলে অভিযোগ উঠেছে।

প্রতিষ্ঠানটির সহকারী মহাব্যবস্থাপক জয়ন্ত চৌধুরী বলেন, ২০২৪ সালে জয়নুল হক সিকদারের মেয়ে পারভীন হক সিকদারের কাছ থেকে তাঁরা ওই জমি ভাড়া নেন। পরে সিকদার তেলপাম্পের ব্যবস্থাপক ফরিদ সিকদারের মাধ্যমে মাসে ২ লাখ টাকা ভাড়া পরিশোধ করা হতো। বাকি ২ লাখ টাকা জামানত হিসেবে রাখা ছিল। ওই জামানতের অর্থ ইমনের লোকজনকে দিতে চাপ দেওয়া হয় বলে তিনি জানান।

জয়ন্ত চৌধুরী আরও বলেন, ইমনের নাম ব্যবহার করে সাইফুল ও জুয়েল নামে দুই ব্যক্তি বিভিন্ন মাধ্যমে প্রতিষ্ঠানের কর্মকর্তাদের কাছে চাঁদা দাবি করছিলেন। হামলা ও অগ্নিসংযোগে প্রায় ২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে তাঁর দাবি। তিনি হামলায় জড়িত মূল হোতাদের গ্রেপ্তারের দাবি জানান।

প্রতিষ্ঠানটির অভিযোগ অনুযায়ী, গত ২০ অক্টোবর প্রথম বড় হামলার ঘটনা ঘটে। ওই দিন ৭০ থেকে ৮০ জনের একটি দল হাজারীবাগ বেড়িবাঁধ এলাকায় অবস্থিত প্রধান ওয়্যারহাউসে হামলা চালায়। এই ঘটনায় প্রতিষ্ঠানটির ব্যবস্থাপক আফসার উদ্দিন বাদী হয়ে চাঁদাবাজির মামলা করেন। মামলা করার পর ২৩ অক্টোবর রাতে তাঁকে ফোন করে সমঝোতার জন্য চাপ দিয়ে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে।

এরপর বিভিন্ন সময়ে রাজধানীর মোহাম্মদপুর, হাজারীবাগ, রায়েরবাজার, মিরপুর-১১, শাহবাগের মৎস্য ভবনের সামনে, ধানমন্ডির ৩ নম্বর সড়ক, গুলিস্তানের জিরো পয়েন্ট, কেরানীগঞ্জ ও যাত্রাবাড়ীর হানিফ ফ্লাইওভারের নামার মুখসহ বিভিন্ন এলাকায় প্রতিষ্ঠানটির কার্যালয় ও পরিবহনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। নারায়ণগঞ্জের ফতুল্লায়ও কুরিয়ারের স্থাপনায় হামলার অভিযোগ রয়েছে।

এজেআর কর্তৃপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, এসব ঘটনায় হাজারীবাগ, মোহাম্মদপুর, ধানমন্ডি, শাহবাগ, পল্লবী এবং নারায়ণগঞ্জের ফতুল্লাসহ বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা, আটটি অভিযোগ ও ছয়টি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। মামলাগুলোতে চাঁদাবাজি, অগ্নিসংযোগ, বোমা হামলা, লুটপাট, অনধিকার প্রবেশ, হত্যাচেষ্টা ও ছিনতাইয়ের অভিযোগ রয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন বলেন, গত ২০ অক্টোবর ওয়্যারহাউসে হামলার ঘটনায় করা মামলায় ৩০ থেকে ৩৫ জনের নাম পাওয়া গেছে। এই ঘটনায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলাটি বর্তমানে ডিবির তদন্তাধীন।

ডিএমপির তেজগাঁও বিভাগের (গোয়েন্দা) উপপুলিশ কমিশনার জিয়াউদ্দিন আহম্মেদ বলেন, বিষয়টি নিয়ে ডিবি কাজ করছে। ডিবি পুলিশের প্রধান, অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বলেন, মামলার যাবতীয় নথি এখনো ডিবি হাতে পায়নি; পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’
আইন ও অপরাধ

ফতুল্লায় বিএনপি কার্যালয়ে আগুনের মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা ও তাঁর বাবা, এজাহারে পরিচয় ‘ছাত্রলীগ নেতা’

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি ওয়ার্ড বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগের এক দিন পর দায়ের করা মামলায় আসামি করা হয়েছে জেলা ছাত্রদলের এক সাবেক নেতা ও তাঁর…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই
আইন ও অপরাধ

ফতুল্লায় তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ কনস্টেবল নিহত, দৌড়ে প্রাণে বাঁচলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় তথ্য সংগ্রহ করতে গিয়ে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন (৩৩) নামের এক পুলিশ কনস্টেবল নিহত হয়েছেন। রোববার রাত পৌনে ১০টার …

আইন ও অপরাধ

বদরগঞ্জে খামারে চুরির অভিযোগে দিনমজুরকে বেঁধে পিটিয়ে হত্যা, আটক ৪

রংপুরের বদরগঞ্জে মুরগির খামার থেকে চুরির অভিযোগে মকবুল হোসেন (২৭) নামের এক দিনমজুরকে হাত-পা বেঁধে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রোববার সকালে উপজেলার লোহা…