…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের তৃতীয় সভা আজ, মালিকপক্ষের প্রস্তাবের অপেক্ষা

নিজস্ব প্রতিবেদক

জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি দীর্ঘদিনের। সেই দাবি ঘিরে আজ ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যেখানে নতুন মজুরির প্রস্তাব দেবে মালিকপক্ষ। শ্রমিকপক্ষের ৩২ হাজার টাকার প্রস্তাবের পর মালিকপক্ষের প্রস্তাবের দিকেই এখন তাকিয়ে আছেন সংশ্লিষ্ট সবাই।

সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর বিজয়নগরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম সরণির শ্রম ভবনের ১৯ তলায় শ্রম অধিদপ্তরে সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন বোর্ডের চেয়ারম্যান ও জজ সৈয়দ আজাদ সুবহানী।

এর আগে সোমবার (১৬ নভেম্বর) নির্ধারিত বোর্ড সভাটি অনিবার্য পরিস্থিতির কারণে স্থগিত করা হয়। পরে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২৩ নভেম্বর তৃতীয় সভাটি অনুষ্ঠিত হবে।

সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের মতামত এবং সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করে নিম্নতম মজুরি নির্ধারণের সুপারিশ প্রণয়নের কার্যক্রম এগিয়ে নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

এর আগে ৪ নভেম্বর অনুষ্ঠিত বোর্ডের প্রথম সভায় শ্রমিক ও মালিকপক্ষের প্রতিনিধিদের নিজ নিজ প্রস্তাবিত মজুরি কাঠামো প্রস্তুত করে পরবর্তী সভায় জমা দেওয়ার নির্দেশনা দেওয়া হয়।

এর ধারাবাহিকতায় গত ৯ নভেম্বর অনুষ্ঠিত দ্বিতীয় সভায় শ্রমিকপক্ষ তাদের প্রস্তাবিত মজুরি কাঠামো উপস্থাপন করে। শ্রমিক প্রতিনিধি বাবুল আখতার চারটি গ্রেডে মাসিক নিম্নতম মজুরি নির্ধারণের প্রস্তাব দেন।

প্রস্তাব অনুযায়ী, প্রথম গ্রেডে ৪৮ হাজার, দ্বিতীয় গ্রেডে ৪৩ হাজার, তৃতীয় গ্রেডে ৩৮ হাজার এবং চতুর্থ গ্রেডে ৩২ হাজার টাকা মজুরি নির্ধারণের সুপারিশ করা হয়েছে। নতুন নিয়োগপ্রাপ্ত বা শিক্ষানবিশ শ্রমিকদের জন্য প্রস্তাব করা হয়েছে ৩০ হাজার টাকা।

এ ছাড়া অফিস স্টাফ বা কর্মচারীদের ক্ষেত্রে প্রথম গ্রেডে ৫৫ হাজার, দ্বিতীয় গ্রেডে ৫০ হাজার, তৃতীয় গ্রেডে ৪৫ হাজার এবং চতুর্থ গ্রেডে ৪০ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছে শ্রমিকপক্ষ।

বর্তমানে দেশের তৈরি পোশাকশিল্পের শ্রমিকদের সর্বনিম্ন মাসিক মজুরি ১২ হাজার ৫০০ টাকা। ২০২৩ সালের নভেম্বরে এ মজুরি কাঠামো ঘোষণা করা হয়, যা একই বছরের ডিসেম্বর থেকে কার্যকর হয়। এর আগে ২০১৮ সালে সর্বনিম্ন মজুরি ছিল ৮ হাজার টাকা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

নতুন পে স্কেলে ভাতা আপাতত আগের হারেই, জানাল অর্থ বিভাগ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনার মধ্যেই ভাতা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। এতে নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাত…

নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা
অর্থনীতি ও ব্যবসা

নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা

টানা নয় দফায় কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১…

অর্থনীতি ও ব্যবসা

টানা তিন সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দামে পতন, ব্রেন্ট ব্যারেলে ৯২ ডলার ২৯ সেন্ট

বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ ধরে নিম্নমুখী রয়েছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্য…

সোনার দাম থেকে মজুরি ও মুনাফা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাজুসের, ভরিতে কমল ৬ হাজার ১৮২ টাকা
অর্থনীতি ও ব্যবসা

সোনার দাম থেকে মজুরি ও মুনাফা বাদ দেওয়ার সিদ্ধান্ত বাজুসের, ভরিতে কমল ৬ হাজার ১৮২ টাকা

সোনার দাম থেকে অলংকার তৈরির মজুরি ও ব্যবসায়ীর মুনাফার অংশ ধাপে ধাপে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) নেতারা। এর মধ্য…