…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা বৃদ্ধি

নিজস্ব প্রতিবেদক
টানা নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, ভরিতে সর্বোচ্চ ৩,১৪৯ টাকা বৃদ্ধি
ছবি: সংগৃহীত

টানা নয় দফা কমার পর দেশের বাজারে সোনার দাম বাড়ল। তাতে ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম হয়েছে ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা। ভরিতে বেড়েছে সর্বোচ্চ ৩ হাজার ১৪৯ টাকা।

এর আগে গত শনিবার প্রায় ১৩ মাস পর সোনার দাম কমে ভরিপ্রতি ২ লাখ টাকার নিচে নেমে আসে। সেদিন দাম হয় ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা।

বাংলাদেশ জুয়েলার্স সমিতি আজ সোমবার সোনার দাম সমন্বয় করেছে। মূলত বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশেও সোনার দাম বেড়েছে।

এর আগে গত নয় দফায় দেশে সোনার দাম কমেছে ভরিপ্রতি সর্বোচ্চ ৩৪ হাজার ৬৯০ টাকা।

নতুন দাম অনুযায়ী, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ১৯০ টাকা, ১৮ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৬২ হাজার ৫৩৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৩২ হাজার ৪৪৪ টাকা হয়েছে।

আজ দাম বাড়ার আগে সোনার দাম ছিল এ রকম: ২২ ক্যারেটের সোনার দাম ১ লাখ ৯৪ হাজার ৯৬৪ টাকা, ২১ ক্যারেটের ১ লাখ ৮৬ হাজার ২১৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ৫৯ হাজার ৯৭২ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি ১ লাখ ৩০ হাজার ৩৪৫ টাকা।

আজ সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে স্পট মার্কেটে প্রতি আউন্স সোনার দাম ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৩ হাজার ৫৭৬ ডলার ছাড়িয়ে যায়। গত শুক্রবার সোনার দাম কমে ৩ হাজার ৫০২ দশমিক ৯৩ ডলারে নেমেছিল। ২০২৫ সালের সেপ্টেম্বরের পর এটাই ছিল সর্বনিম্ন দর।

গত সপ্তাহে সোনার দাম প্রায় ৯ শতাংশ কমেছে, গত আট মাসের মধ্যে যা সবচেয়ে বড় সাপ্তাহিক দরপতন।

বিশ্লেষকেরা বলছেন, মূলত দুটি কারণে সম্প্রতি বিশ্ববাজারে সোনা ও রুপার দাম কমেছে। প্রথমত, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) আগামী ডিসেম্বর মাসে সুদের হার বাড়াতে পারে, বাজারে এমন ধারণা তৈরি হয়েছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক মুদ্রাবাজারে মার্কিন ডলার শক্তিশালী হচ্ছে।

তবে ডলারের দর বাড়ার ধারা কিছুটা থেমে যাওয়া এবং বন্ডের সুদহার কমে যাওয়ায় আজ বিশ্ববাজারে সোনার দাম কিছুটা বেড়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

নতুন পে স্কেলে ভাতা আপাতত আগের হারেই, জানাল অর্থ বিভাগ

সরকারি চাকরিজীবীদের নতুন বেতনকাঠামো নিয়ে আলোচনার মধ্যেই ভাতা সংক্রান্ত নতুন নির্দেশনা জারি করেছে অর্থ বিভাগ। এতে নতুন পে স্কেলে মূল বেতন বাড়লেও আপাত…

অর্থনীতি ও ব্যবসা

পোশাকশ্রমিকদের মজুরি নিয়ে বোর্ডের তৃতীয় সভা আজ, মালিকপক্ষের প্রস্তাবের অপেক্ষা

জীবনযাত্রার ব্যয় বাড়ার সঙ্গে সঙ্গে পোশাকশ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি দীর্ঘদিনের। সেই দাবি ঘিরে আজ ন্যূনতম মজুরি বোর্ডের তৃতীয় সভা অনুষ্ঠিত হতে যাচ…

নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা
অর্থনীতি ও ব্যবসা

নয় দফা কমার পর বাড়ল সোনার দাম, ২২ ক্যারেটের ভরি ১ লাখ ৯৮ হাজার ১১৩ টাকা

টানা নয় দফায় কমার পর এবার দেশের বাজারে সোনার দাম বেড়েছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) জানিয়েছে, এখন ২২ ক্যারেট সোনার প্রতি ভরির দাম ১…

অর্থনীতি ও ব্যবসা

টানা তিন সপ্তাহ ধরে বিশ্ববাজারে তেলের দামে পতন, ব্রেন্ট ব্যারেলে ৯২ ডলার ২৯ সেন্ট

বিশ্ববাজারে টানা তিন সপ্তাহ ধরে নিম্নমুখী রয়েছে জ্বালানি তেলের দাম। সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় সকাল ৮টা ১৬ মিনিটে আন্তর্জাতিক বাজারে প্রতি ব্য…