…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: ঢাকায় ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড, ১৪ পাসপোর্ট জব্দ

নিজস্ব প্রতিবেদক
মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণা: ঢাকায় ট্রাভেল এজেন্সির মালিকের কারাদণ্ড, ১৪ পাসপোর্ট জব্দ
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর প্রলোভন দেখিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজধানীতে এক ব্যক্তিকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁর পরিচালিত ‘চাঁদ ট্রাভেলস’ নামের প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে।

আজ সোমবার রাজধানীর পুরানা পল্টনের পল্টন টাওয়ারের ৮৭ নম্বর ঠিকানায় অভিযান চালিয়ে এ দণ্ড দেওয়া হয়। অভিযানে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম এইচ এম জসিম উদ্দিন চাঁদ। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দ শামসুল তাবরীজের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে দেখা যায়, জসিম উদ্দিন চাঁদ ‘চাঁদ ট্রাভেলস’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালনা করলেও এর কোনো বৈধ নিবন্ধন বা লাইসেন্স দেখাতে পারেননি।

এ ছাড়া ‘পৃথিলা ইন্টারন্যাশনাল’ নামের একটি রিক্রুটিং এজেন্সির নাম ব্যবহার করে বিদেশগামী কর্মীদের কাছ থেকে অর্থ নেওয়াসহ বিভিন্নভাবে প্রতারণার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।

অভিযানকালে প্রতিষ্ঠানটির কার্যালয় থেকে মালয়েশিয়াগামী কর্মীদের ১৪টি পাসপোর্ট জব্দ করা হয়। পরে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত জসিম উদ্দিন চাঁদকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন।

এ বিষয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, বিদেশে কর্মী পাঠানোর নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণার বিষয়ে মন্ত্রণালয়ের অবস্থান ‘জিরো টলারেন্স’। নিরাপদ, সুশৃঙ্খল ও নিয়মিত অভিবাসন নিশ্চিত করতে এ ধরনের প্রতারণায় জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বিদেশগামী কর্মীদের উদ্দেশে মন্ত্রী বলেন, বিদেশে যাওয়ার আগে সংশ্লিষ্ট রিক্রুটিং এজেন্সি বা প্রতিষ্ঠানের বৈধতা যাচাই করতে হবে। কোনো দালাল বা অনিবন্ধিত প্রতিষ্ঠানের মাধ্যমে আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে সতর্ক থাকতে হবে।

মন্ত্রণালয় ও বিএমইটি জানিয়েছে, অভিবাসন খাতে প্রতারণা বন্ধ এবং শৃঙ্খলা ফিরিয়ে আনতে এ ধরনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আদালতে হাজির
আইন ও অপরাধ

টিটন হত্যা মামলায় সুইডেন আসলামের ৫ দিনের রিমান্ড, বিমানবন্দর থেকে গ্রেপ্তারের পর আদালতে হাজির

রাজধানীর নিউমার্কেট এলাকায় গুলিতে শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাইম আহমেদ টিটন (৫৫) নিহত হওয়ার ঘটনায় করা মামলায় আরেক শীর্ষ সন্ত্রাসী শেখ মো. আসলাম ওরফে…

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ
আইন ও অপরাধ

গাজীপুরে শ্রমিকদের মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেলে ছত্রভঙ্গ

গাজীপুরের শ্রীপুরে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকার দাবিতে ফের মহাসড়ক অবরোধের চেষ্টা করেছেন পোশাকশ্রমিকেরা। এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ কর…

ঢাকা রেঞ্জে সংযুক্ত হলেন ১২ পুলিশ কর্মকর্তা, দায়িত্ব দুই মাসের জন্য
আইন ও অপরাধ

ঢাকা রেঞ্জে সংযুক্ত হলেন ১২ পুলিশ কর্মকর্তা, দায়িত্ব দুই মাসের জন্য

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ …

আইন ও অপরাধ

থাইল্যান্ডগামী ফ্লাইটের আগে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম, বিরুদ্ধে ৯ হত্যাসহ ২২ মামলা

ঢাকার অপরাধজগতের একসময়ের আলোচিত নাম শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে বেশি পরিচিত, সোমবার (২৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান…