…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ঢাকা রেঞ্জে সংযুক্ত হলেন ১২ পুলিশ কর্মকর্তা, দায়িত্ব দুই মাসের জন্য

নিজস্ব প্রতিবেদক
ঢাকা রেঞ্জে সংযুক্ত হলেন ১২ পুলিশ কর্মকর্তা, দায়িত্ব দুই মাসের জন্য
ছবি: সংগৃহীত

ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, তদারকি ও সমন্বয় কার্যক্রম জোরদার করতে ১২ পুলিশ কর্মকর্তাকে দুই মাসের জন্য ঢাকা রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

গতকাল রোববার পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা পৃথক দুটি প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়। এতে স্বাক্ষর করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।

প্রজ্ঞাপন অনুযায়ী, সংযুক্ত হওয়া ১২ কর্মকর্তার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার সাতজন, অতিরিক্ত উপপুলিশ কমিশনার পদমর্যাদার দুজন, সহকারী পুলিশ সুপার পদমর্যাদার দুজন এবং সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার একজন রয়েছেন।

প্রথম প্রজ্ঞাপনে সংযুক্ত আট কর্মকর্তা হলেন—ডিএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. রোকনুজ্জামান সরকার, পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার সাখের হোসেন সিদ্দিকী, মোহাম্মদ শাহ ইমরান ও মো. মেহেদী হাসান, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. সোহেল রানা, সিআইডির সহকারী পুলিশ সুপার মো. মোকছেদুল মমিন এবং পুলিশ হেডকোয়ার্টার্সে সংযুক্ত সহকারী পুলিশ সুপার মো. আবু সিয়াম ও মো. মাকসুদুল হাসান।

দ্বিতীয় প্রজ্ঞাপনে সংযুক্ত চার কর্মকর্তা হলেন—পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার এস এম আল-বেরুনী, এ বি এম মুজাহিদুল ইসলাম, মো. আতিকুর রহমান এবং গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সহকারী পুলিশ কমিশনার সালাউদ্দিন শাকিল।

উভয় প্রজ্ঞাপনে সংযুক্ত কর্মকর্তাদের আগামী ২৩ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

দুই মাসের জন্য তাঁদের এ সংযুক্তি কার্যকর থাকবে।

পুলিশের সংশ্লিষ্ট সূত্র জানায়, ঢাকা রেঞ্জের আওতাধীন জেলাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ, প্রয়োজনীয় তদারকি এবং সমন্বয় কার্যক্রমে গতি আনতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

ঢাকা রেঞ্জের আওতায় রাজধানীর আশপাশের একাধিক জেলা রয়েছে। এসব জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সরাসরি তদারকির দায়িত্ব থাকে রেঞ্জের ওপর।

নতুন করে সংযুক্ত কর্মকর্তারা আগামী দুই মাস রেঞ্জ ডিআইজির কার্যালয়ের সঙ্গে থেকে জেলাগুলোর কার্যক্রম পর্যবেক্ষণ ও সমন্বয়ের কাজে যুক্ত থাকবেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

আইন ও অপরাধ

থাইল্যান্ডগামী ফ্লাইটের আগে শাহজালাল বিমানবন্দরে গ্রেপ্তার সুইডেন আসলাম, বিরুদ্ধে ৯ হত্যাসহ ২২ মামলা

ঢাকার অপরাধজগতের একসময়ের আলোচিত নাম শেখ মোহাম্মদ আসলাম, যিনি সুইডেন আসলাম নামে বেশি পরিচিত, সোমবার (২৩ নভেম্বর) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান…

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা অনাবিল বাসে পেট্রলবোমা, গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে
আইন ও অপরাধ

নারায়ণগঞ্জের সাইনবোর্ডে পার্কিংয়ে থাকা অনাবিল বাসে পেট্রলবোমা, গাড়িটি সম্পূর্ণ পুড়ে গেছে

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় পার্কিংয়ে থাকা অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে বাসটি সম্পূর্ণ পুড়ে …

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। একই অভিযানে সার্বিক কার্যক…