…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

নিজস্ব প্রতিবেদক
মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি
ছবি: সংগৃহীত

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। একই অভিযানে সার্বিক কার্যক্রমের মূল্যায়নে দেশের সব নৌ পুলিশ অঞ্চলের মধ্যে শীর্ষে রয়েছে বরিশাল নৌ পুলিশ অঞ্চল।

গত ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত সারা দেশে মা ইলিশ সংরক্ষণ অভিযান পরিচালিত হয়। ওই অভিযানে নৌ পুলিশের কার্যক্রম মূল্যায়নে গত ১৮ নভেম্বর ঢাকায় নৌ পুলিশ সদর দপ্তরে একটি সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক ও নৌ পুলিশ প্রধান মো. রেজাউল করিম। সভায় অভিযানের ফলাফল ও বিভিন্ন ফাঁড়ির কার্যক্রমের মূল্যায়ন তুলে ধরা হয়।

সভায় জানানো হয়, অভিযানে সর্বোচ্চ ১৪৫টি মামলা দায়ের করা হয়েছে হিজলা ফাঁড়ির কার্যক্রমে। এ ছাড়া ৪২৯ জনকে আটক, ১৩০টি নৌকা এবং ৭ লাখ ৬৫ হাজার ৮০০ মিটার জাল জব্দের মতো কার্যক্রমে অবদান রাখায় হিজলা নৌ পুলিশ ফাঁড়ি প্রথম স্থান অর্জন করেছে।

মূল্যায়নের তালিকায় দ্বিতীয় স্থান অর্জন করেছে চাঁদপুর নৌ পুলিশ ফাঁড়ি। তৃতীয় হয়েছে মেহেন্দীগঞ্জের কালীগঞ্জ নৌ পুলিশ ফাঁড়ি।

হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. ইয়াসিনুল হক বলেন, মৎস্য অধিদপ্তর ও হিজলা উপজেলা প্রশাসনের সহযোগিতায় এই সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, ভবিষ্যতেও আইনশৃঙ্খলা রক্ষা, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং নদীপথে অপরাধ দমনে নৌ পুলিশের কার্যক্রম অব্যাহত থাকবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি হিজলা থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি হিজলা থেকে গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে কামরুজ্জামান দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বিকে (২৫) বরিশালের হিজলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। আজ শনিবার সন্ধ্যায় উপ…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত
আইন ও অপরাধ

মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকায়…

আইন ও অপরাধ

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ১৫ ডিসেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বি…