…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত

নিজস্ব প্রতিবেদক
মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত
ছবি: সংগৃহীত

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকায় সেটি উদ্ধার করে নিষ্ক্রিয় করেছে পুলিশ।

গতকাল শনিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার কাজিরচর ইউনিয়নের চরকমিশনার গ্রামের বাদামতলা এলাকায় ৭ নম্বর ওয়ার্ড বিএনপি কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে কাজিরচর ইউনিয়ন বিএনপির নেতা মো. কামাল সরদার মুলাদী-মীরগঞ্জ সড়কের বাদামতলা এলাকায় কার্যালয়টি উদ্বোধন করেন। গতকাল রাতে কে বা কারা কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে; এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে।

কামাল সরদার বলেন, আতঙ্ক সৃষ্টি করতেই রাতের আঁধারে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল নিক্ষেপ করা হয়েছে। ঘটনার সুষ্ঠু তদন্ত করে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

স্থানীয় বাসিন্দা আনিচ ঘরামী জানান, রাত দেড়টার দিকে ওই এলাকা দিয়ে একটি মোটরসাইকেল যেতে দেখেছেন তিনি। এর কিছু সময় পরই বিস্ফোরণের শব্দ শুনতে পান।

আজ রোববার সকাল ১০টার দিকে মুলাদী থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় তারা পড়ে থাকা অবিস্ফোরিত ককটেলটি উদ্ধার করে।

মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মো. সোহেল রানা বলেন, ঘটনাস্থলে ককটেল বিস্ফোরণের আলামত পাওয়া গেছে। একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করে থানায় নিষ্ক্রিয় করা হয়েছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। একই অভিযানে সার্বিক কার্যক…

খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি হিজলা থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি হিজলা থেকে গ্রেপ্তার

রাজধানীর খিলগাঁওয়ে কামরুজ্জামান দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বিকে (২৫) বরিশালের হিজলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। আজ শনিবার সন্ধ্যায় উপ…

পটুয়াখালীতে পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ, অভিযুক্ত পক্ষের অস্বীকার
আইন ও অপরাধ

পটুয়াখালীতে পায়রা সেতুর টোল চাওয়ায় সুপারভাইজারকে মারধরের অভিযোগ, অভিযুক্ত পক্ষের অস্বীকার

পটুয়াখালীর পায়রা সেতুর টোল প্লাজায় তিনটি টয়োটা জিপের টোল দাবি করায় দায়িত্বে থাকা এক সুপারভাইজারকে মারধর করে আহত করার অভিযোগ উঠেছে বরিশাল বিভাগীয…

বরিশালের মেহেন্দীগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি: স্থানীয়দের হাতে আটক ২, পালিয়েছেন আরও ২
আইন ও অপরাধ

বরিশালের মেহেন্দীগঞ্জে প্রবাসীর বাড়িতে চুরি: স্থানীয়দের হাতে আটক ২, পালিয়েছেন আরও ২

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলার কাজীরহাটে এক প্রবাসীর বাড়িতে চুরির অভিযোগে দুজনকে আটক করেছেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁদের পুলিশের কাছে হস্তান্তর করা…