…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি হিজলা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
খিলগাঁওয়ে দীপু হত্যা মামলার পলাতক আসামি হিজলা থেকে গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে কামরুজ্জামান দীপু হত্যা মামলার পলাতক আসামি ফজলে রাব্বিকে (২৫) বরিশালের হিজলা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৮। আজ শনিবার সন্ধ্যায় উপজেলার শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। ফজলে রাব্বি ওই গ্রামের স্বপন দেওয়ানের ছেলে।

র‍্যাব-৮-এর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৯ জুলাই সন্ধ্যায় ঢাকার খিলগাঁও থানা এলাকায় পূর্ববিরোধের জেরে কামরুজ্জামান দীপুকে জোর করে তুলে নিয়ে মারধর ও গুরুতর জখম করা হয়। পরে তাঁকে মুগদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৩১ জুলাই সন্ধ্যায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।

মামলার তদন্তে ঘটনাস্থল ও আশপাশের এলাকার সিসিটিভি ফুটেজ, মুঠোফোনের কল ডিটেইলস রেকর্ড (সিডিআর) এবং এজাহারভুক্ত অন্য এক গ্রেপ্তার আসামির আদালতে দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি পর্যালোচনা করে ফজলে রাব্বির সম্পৃক্ততার তথ্য পাওয়া যায়।

পরে মামলার তদন্তকারী কর্মকর্তা তাঁকে গ্রেপ্তারে র‍্যাব-৮-এর সহযোগিতা চান। এর পরিপ্রেক্ষিতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৮-এর বরিশাল সদর কোম্পানির একটি দল হিজলার শ্রীপুর গ্রামে অভিযান চালিয়ে ফজলে রাব্বিকে গ্রেপ্তার করে।

হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলায়মান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ঢাকার হত্যা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে; তাঁকে খিলগাঁও থানায় সোপর্দ করা হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি
আইন ও অপরাধ

মা ইলিশ রক্ষা অভিযানে দেশের সেরা বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬-এ সারা দেশের নৌ পুলিশ ফাঁড়িগুলোর মধ্যে প্রথম স্থান অর্জন করেছে বরিশালের হিজলা নৌ পুলিশ ফাঁড়ি। একই অভিযানে সার্বিক কার্যক…

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও
আইন ও অপরাধ

হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি বেনজীর-ঘনিষ্ঠ তৈমুরসহ ১০ পরিদর্শক, বাতিল আগের ‘ক্লোজড’ আদেশও

দেশের বিভিন্ন এলাকা থেকে পুলিশের ১০ জন পরিদর্শককে হঠাৎ ঢাকা রেঞ্জে বদলি করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন বিতর্কিত সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহ…

মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত
আইন ও অপরাধ

মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ, একটি বিস্ফোরিত

বরিশালের মুলাদীতে বিএনপি কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হয়েছে। অপরটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকায়…

আইন ও অপরাধ

সাভারে এপিসি থেকে ফেলে ইয়ামিন হত্যা: ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, বিচার শুরু ১৫ ডিসেম্বর

জুলাই গণ-অভ্যুত্থানের সময় ঢাকার সাভারে পুলিশের সাঁজোয়া যান (এপিসি) থেকে ফেলে আসহাবুল ইয়ামিনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় ১৯ জনের বি…