…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস-পরীক্ষা বন্ধ, চলবে অনলাইন পাঠদান

নিজস্ব প্রতিবেদক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সশরীরে ক্লাস ও পরীক্ষা অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকলেও অনলাইনে পাঠদান চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

পাশাপাশি শিক্ষার্থীদের সুবিধার্থে আবাসিক হলের ডাইনিং খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রোববার ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের উপপরিচালক মো. মাহবুবুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২০ নভেম্বর উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত ডিনস কমিটির সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় উপ-উপাচার্য, রেজিস্ট্রার ও প্রক্টর উপস্থিত ছিলেন।

এর আগে গোপালগঞ্জের সার্বিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের নিরাপত্তার কথা বিবেচনায় গত ১৯ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা স্থগিত ঘোষণা করা হয়। ২২ নভেম্বর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সিদ্ধান্ত কার্যকর করা হয়।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম চালু রাখার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

এ ঘোষণার পর ২০ নভেম্বর থেকে শিক্ষার্থীরা আবাসিক হল ছাড়তে শুরু করে। ২২ নভেম্বরের মধ্যে অধিকাংশ শিক্ষার্থী হল ত্যাগ করে।

কয়েক দিন ধরে গোপালগঞ্জে রাজনৈতিক উত্তেজনা, আন্দোলন ও সহিংস ঘটনায় স্বাভাবিক পরিস্থিতি ব্যাহত হচ্ছে। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক দিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল ও স্লোগান দেওয়ার ঘটনায় নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

এইচএসসি পুনর্মূল্যায়নে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ২০ শিক্ষার্থী, পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন
শিক্ষা

এইচএসসি পুনর্মূল্যায়নে ফেল থেকে জিপিএ-৫ পেলেন ২০ শিক্ষার্থী, পাস করলেন আরও ৫ হাজার ৫৪৮ জন

চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার পুনর্নিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফলে নতুন করে জিপিএ-৫ পেয়েছে ১ হাজার ৬০০ পরীক্ষার্থী…

রাকসু নির্বাচনের তফসিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তম দিনের অবস্থান কর্মসূচি
শিক্ষা

রাকসু নির্বাচনের তফসিলের দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সপ্তম দিনের অবস্থান কর্মসূচি

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা সপ্তম দিনের মতো অবস্থান কর্মসূচি পা…

হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করল আপিল বিভাগ, নিজেদের মতো ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো
শিক্ষা

হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করল আপিল বিভাগ, নিজেদের মতো ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রাষ্ট্র…

৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: ৮৩ শতাংশ শিক্ষার্থী আবাসনের বাইরে, কাটেনি শ্রেণিকক্ষ ও নিরাপত্তার সংকট
শিক্ষা

৪৮ বছরে ইসলামী বিশ্ববিদ্যালয়: ৮৩ শতাংশ শিক্ষার্থী আবাসনের বাইরে, কাটেনি শ্রেণিকক্ষ ও নিরাপত্তার সংকট

প্রতিষ্ঠার ৪৭ বছর পেরিয়ে ৪৮ বছরে পদার্পণ করেছে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। ইসলামী শিক্ষার সঙ্গে আধুনিক শিক্ষার সমন্বয়ের লক্ষ্যে প্রতিষ্ঠিত হলে…