…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করল আপিল বিভাগ, নিজেদের মতো ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো

নিজস্ব প্রতিবেদক
হাইকোর্টের স্থগিতাদেশ স্থগিত করল আপিল বিভাগ, নিজেদের মতো ভর্তি পরীক্ষা নিতে পারবে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো
ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত করে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন আপিল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন।

এর ফলে স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নিতে পারবে বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।

এর আগে গত ১৮ নভেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়সহ সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। সেই সঙ্গে যাঁরা পুনরায় পরীক্ষা দিচ্ছেন, তাঁরা যাতে বিকল্প উপায়ে আবেদন করতে পারেন, সেই বিষয়ে পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়।

এ-সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের বেঞ্চ ওই আদেশ দিয়েছিলেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুন নাহার মাহমুদ। তিনি নিজেই জনস্বার্থে রিটটি করেন বলে জানান।

আদেশের বিষয়ে কামরুন নাহার বলেন, সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়ে রুল জারি করেন হাইকোর্ট। সেই সঙ্গে যাঁরা পুনরায় পরীক্ষা দিচ্ছেন, তাঁরা যাতে বিকল্প উপায়ে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে পারেন, সেই বিষয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দেওয়া হয়।

এর আগে ৯ নভেম্বর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা পেছানোর সিদ্ধান্ত নেয় ইউজিসি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১ জানুয়ারি থেকে ভর্তি কার্যক্রমের অনলাইন আবেদন গ্রহণ শুরু এবং ১ ফেব্রুয়ারির পর থেকে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা।

তবে ইউজিসির ওই সিদ্ধান্তের পরও পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী ভর্তি পরীক্ষা নেওয়ার কথা জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়।

আইনজীবী কামরুন নাহার বলেন, এইচএসসি ও সমমান পরীক্ষায় অকৃতকার্যদের মধ্যে সাড়ে ৩ লাখ শিক্ষার্থীর খাতা পুনর্মূল্যায়ন এবং পুনঃপরীক্ষার ফল ২৩ ডিসেম্বর প্রকাশিত হবে। এই পুনর্মূল্যায়নের ফলাফল প্রকাশের আগেই ভর্তি পরীক্ষা নিলে শিক্ষার্থীদের আবার পরীক্ষা দিয়ে আসলে লাভ হবে না; তাঁরা যদি পাবলিক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে না পারেন, এক বছরই অপেক্ষা করতে হবে। এতে তাঁরা হতাশায় ভুগবেন বলে তিনি বলেন।

আপিল বিভাগের সোমবারের আদেশের পর হাইকোর্টের স্থগিতাদেশ আর কার্যকর থাকল না। ফলে বিশ্ববিদ্যালয়গুলোর সামনে নিজেদের মতো করে ভর্তি পরীক্ষা নেওয়ার ক্ষেত্রে হাইকোর্টের ওই বাধা দূর হলো বলে জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

শিক্ষা

ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থী কারাগারে, অপ্রাপ্তবয়স্ক একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

রাজধানীর ঢাকা কলেজ ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণের ঘটনায় দুই শিক্ষার্থীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাঁরা হলেন আপেল মাহমুদ ও রায়হান আহমেদ নাহি। একই ঘটন…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিকল্পনা নিয়ে ক্ষোভ শিক্ষামন্ত্রীর, সেশনজট নিরসনে পরিকল্পনা চাইলেন
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিকল্পনা নিয়ে ক্ষোভ শিক্ষামন্ত্রীর, সেশনজট নিরসনে পরিকল্পনা চাইলেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রমের পরিকল্পনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, উচ্চশিক্ষায় ভর্তির দ…

শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ নয়: শিক্ষামন্ত্রী
শিক্ষা

শিক্ষক-শিক্ষার্থীর রাজনীতির জন্য বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ নয়: শিক্ষামন্ত্রী

দেশের বিশ্ববিদ্যালয়গুলোয় শিক্ষক–শিক্ষার্থীর রাজনীতির উদ্দেশ্যে যাতে নতুন বিভাগ খোলা না হয়, সেই আহ্বান জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিল…

বিক্ষোভের মুখে আধা ঘণ্টায় খুলল ঢাবির মুজিব হলের পকেট গেট
শিক্ষা

বিক্ষোভের মুখে আধা ঘণ্টায় খুলল ঢাবির মুজিব হলের পকেট গেট

শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শেখ মুজিবুর রহমান হলসংলগ্ন পকেট গেটের তালা খুলে দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শনিবার রাত ১…