…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আবহাওয়া ও পরিবেশ › খবর
আবহাওয়া ও পরিবেশ

যাত্রাবাড়ীতে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু, দুই মাসে সরানো হবে ১১ হাজার ঘনমিটার বর্জ্য ও পলি

নিজস্ব প্রতিবেদক
যাত্রাবাড়ীতে কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন শুরু, দুই মাসে সরানো হবে ১১ হাজার ঘনমিটার বর্জ্য ও পলি
ছবি: সংগৃহীত

রাজধানীর জলাবদ্ধতা নিরসন, খালের স্বাভাবিক পানিপ্রবাহ সচল রাখা, ডেঙ্গু প্রতিরোধ ও পরিবেশের ভারসাম্য রক্ষায় কুতুবখালী খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রম শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। সোমবার দুপুরে রাজধানীর উত্তর যাত্রাবাড়ীতে এই কার্যক্রমের উদ্বোধন করেন ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম।

প্রকল্পের আওতায় দক্ষিণ কুতুবখালী খালের ধোলাইপাড় (গোলাপবাগ সংলগ্ন) থেকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের যাত্রাবাড়ী অংশ পর্যন্ত এবং উত্তর কুতুবখালী খালের মহাসড়ক থেকে শনির আখড়া আন্ডারপাস পর্যন্ত মোট ১ দশমিক ৯৭৫ কিলোমিটার খাল পরিষ্কার ও পুনঃখনন করা হবে।

আগামী দুই মাসের মধ্যে খালটি থেকে প্রায় ১১ হাজার ১৪৫ ঘনমিটার বর্জ্য ও পলি অপসারণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএসসিসি। পাশাপাশি খালের দুই পাড়ে বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ডিএসসিসির ৫০ ও ৬২ নম্বর ওয়ার্ডের আওতাধীন এই কার্যক্রম বাস্তবায়িত হলে এলাকার প্রায় ১৫ লাখ মানুষ সরাসরি উপকৃত হবেন বলে জানিয়েছে সংস্থাটি। এর ফলে খালের পানিপ্রবাহ স্বাভাবিক হওয়ার পাশাপাশি জলাবদ্ধতা কমবে এবং মশার প্রজননস্থল ধ্বংস হবে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রশাসক মো. আবদুস সালাম বলেন, রাজধানীর পানি নিষ্কাশনের অন্যতম প্রধান মাধ্যম কুতুবখালী খাল। এর আগে একাধিকবার খালটি পরিষ্কার করা হলেও পলিথিন ও ময়লা-আবর্জনা ফেলার কারণে আবারও ভরাট হয়ে যাচ্ছে। জনগণ সচেতন না হলে শুধু সিটি করপোরেশনের পক্ষে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয় বলে তিনি মন্তব্য করেন।

তিনি আরও বলেন, খাল পরিষ্কার ও পুনঃখননের পর যাতে কেউ সেখানে পলিথিন ও আবর্জনা না ফেলে এবং খালের জায়গা দখল করে দোকানপাট গড়ে না তোলে, সে বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সচেতন হতে হবে। এ জন্য এলাকাভিত্তিক সামাজিক প্রতিরোধ ও নাগরিক দায়িত্ববোধ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি। দলমত নির্বিশেষে সবাইকে একসঙ্গে ড্রেন ও খাল পরিষ্কারের কাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, নগরবাসীকে ডেঙ্গুর ঝুঁকি থেকে রক্ষায় এ ধরনের জনকল্যাণমূলক কাজে কোনো বাধা নেই এবং সিটি করপোরেশন সব সময় সবার পাশে থাকবে।

উল্লেখ্য, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন ২২টি ছোট-বড় খাল পুনরুদ্ধার, পুনঃখনন ও পরিষ্কারের বিশেষ কর্মসূচি গত ১৬ নভেম্বর শুরু হয়েছে। এর অংশ হিসেবে ১৬ নভেম্বর কোনাপাড়া-কদমতলা খাল এবং ১৮ নভেম্বর ডগাইর-বামৈল খাল পরিষ্কার ও পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়। কুতুবখালী খালের কাজ সেই কর্মসূচিরই ধারাবাহিক অংশ।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আবহাওয়া ও পরিবেশ বিভাগের আরও খবর

আবহাওয়া ও পরিবেশ

ঢাকা ও আশপাশে আজ বৃষ্টিসহ বজ্রবৃষ্টির আভাস, কমতে পারে দিনের তাপমাত্রা

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টিসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে দিনের তাপমাত্রা কিছুটা কমতে পারে।…

ঢাকায় আজ তাপমাত্রা কিছুটা কমতে পারে, সকালে রেকর্ড ২৩ দশমিক ২ ডিগ্রি
আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ তাপমাত্রা কিছুটা কমতে পারে, সকালে রেকর্ড ২৩ দশমিক ২ ডিগ্রি

অগ্রহায়ণ মাস চললেও শীতের পরশ তেমন নেই। তবে রাজধানী ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার জন্য স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজ সোমবার এই অঞ্চলে তাপমাত…

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র
আবহাওয়া ও পরিবেশ

বায়ুদূষণে ঢাকার চেয়ে এগিয়ে রংপুর, গবেষণায় গ্রামেও উদ্বেগজনক চিত্র

বায়ুদূষণ এখন আর শুধু রাজধানী ঢাকার সমস্যা নয়। সরকারি পর্যবেক্ষণ ও একাধিক গবেষণায় দেখা যাচ্ছে, উত্তরাঞ্চল, পশ্চিমাঞ্চল, শিল্পাঞ্চল এমনকি গ্রামীণ এলা…

আবহাওয়া ও পরিবেশ

ঢাকায় আজ দিনের তাপমাত্রা বাড়তে পারে ১ থেকে ২ ডিগ্রি, আবহাওয়া থাকবে প্রধানত শুষ্ক

রাজধানী ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকায় আজ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পার…