…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ঢাকায় বিআরআই 'ব্লু পেপার' প্রকাশ: বাংলাদেশের নিজস্ব উন্নয়ন পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করে চীন, বললেন লিউ ইউইন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন বলেছেন, চীন অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী এবং বাংলাদেশের জনগণের নিজস্ব উন্নয়ন পথ বেছে নেওয়ার অধিকারকে সম্মান করে। সোমবার (২৩ নভেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাংলাদেশে 'বিআরআই-এর ১০ বছর পূর্তি' উপলক্ষে প্রকাশিত 'ব্লু পেপার'-এর মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অনুষ্ঠানে লিউ ইউইন স্মরণ করিয়ে দেন, ১০ বছর আগে ২০১৬ সালের ১৪ অক্টোবর চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের ঐতিহাসিক ঢাকা সফরের সময় চীন ও বাংলাদেশের মধ্যে বিআরআই সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। দক্ষিণ এশিয়ার কোনো দেশের সঙ্গে চীনের সেটিই ছিল প্রথম আন্তঃসরকারি বিআরআই সহযোগিতা চুক্তি।

গত ১০ বছরে এই সহযোগিতার সাফল্যের পেছনে তিনটি মূল চালিকাশক্তির কথা উল্লেখ করেন তিনি। তাঁর উল্লেখ করা প্রথম চালিকাশক্তি হলো দুই দেশের শীর্ষ নেতৃত্বের রাজনৈতিক দিকনির্দেশনা।

তিনি বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং এবং বাংলাদেশের নেতাদের দৃঢ় অঙ্গীকারের ফলে দ্বিপক্ষীয় সম্পর্ক ২০১৬ সালের কৌশলগত অংশীদারিত্ব থেকে ২০২৪ সালে সমন্বিত কৌশলগত সহযোগিতামূলক অংশীদারিত্ব এবং চলতি বছর 'নতুন যুগে অভিন্ন ভবিষ্যতের চীন-বাংলাদেশ কমিউনিটি' গঠনের পর্যায়ে উন্নীত হয়েছে।

বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষায় চীনের দৃঢ় সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, অন্যদিকে বাংলাদেশও 'এক চীন' নীতির প্রতি অটল থেকে যেকোনো ধরনের 'তাইওয়ানের স্বাধীনতার' বিরোধিতা করে আসছে। মৌলিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে এই পারস্পরিক সমর্থনই দীর্ঘমেয়াদি প্রকল্প অর্থায়ন ও নীতিগত সমন্বয়ের ভিত্তি তৈরি করেছে বলে তিনি মন্তব্য করেন।

চীনা কূটনীতিক বলেন, প্রতিবেশী কূটনীতিতে চীন আন্তরিকতা, পারস্পরিক কল্যাণ ও অন্তর্ভুক্তিমূলক নীতি অনুসরণ করে। চীন কখনোই তার উন্নয়ন মডেল অন্যের ওপর চাপিয়ে দেয় না বা অর্থনৈতিক সহযোগিতার সঙ্গে কোনো রাজনৈতিক শর্ত জুড়ে দেয় না। বাংলাদেশ ও চীনের এই সহযোগিতা কোনো তৃতীয় পক্ষের বিরুদ্ধে নয় এবং কোনো একচেটিয়া গোষ্ঠীবদ্ধতাও তৈরি করে না; বরং অন্যান্য দেশের সঙ্গে বাংলাদেশের সহযোগিতা বাড়ানোর উদ্যোগকেও চীন স্বাগত জানায়।

তিনি আরও বলেন, প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত 'গ্লোবাল ডেভেলপমেন্ট ইনিশিয়েটিভ' (জিডিআই)-এর মাধ্যমে বাংলাদেশে সক্ষমতা বৃদ্ধি ও টেকসই উন্নয়নে কাজ চলছে, যেখানে উন্নয়নের মূল চালিকাশক্তি থাকছে বাংলাদেশ সরকার ও জনগণের হাতেই।

লিউ ইউইন চীনের অর্থনীতির শক্তিশালী ভিত্তি ও দীর্ঘমেয়াদি ইতিবাচক প্রবৃদ্ধির কথাও উল্লেখ করেন। তিনি জানান, বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধির পূর্বাভাস বারবার কমানো হলেও চীনের অর্থনীতি স্থিতিশীলভাবে এগোচ্ছে। তাঁর ভাষ্য, চীনের এই ক্রমবর্ধমান অর্থনীতি, উদ্ভাবন এবং উন্মুক্ত বাজারনীতি বাংলাদেশের কৃষক, শ্রমিক ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য সরাসরি আয় ও কর্মসংস্থানের সুযোগ তৈরি করছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

গঙ্গা পানিবণ্টন চুক্তি নিয়ে যৌথ কমিটির বৈঠকে ঢাকায় চার সদস্যের ভারতীয় প্রতিনিধিদল, মেয়াদ শেষ হচ্ছে ১২ ডিসেম্বর

বাংলাদেশে এসেছে চার সদস্যের একটি ভারতীয় প্রতিনিধিদল। ভারত ও বাংলাদেশের মধ্যে স্বাক্ষরিত গঙ্গা পানিবণ্টন চুক্তির আওতায় গঠিত যৌথ কমিটির বৈঠকে যোগ দিতে…

প্রেসিডেন্টের ভিলাতেও বিদ্যুৎ ও পানি থাকে না, শেভ করার সময় পানি চলে যাওয়ার কথা জানালেন নাইজেরিয়ার টিনুবু
আন্তর্জাতিক

প্রেসিডেন্টের ভিলাতেও বিদ্যুৎ ও পানি থাকে না, শেভ করার সময় পানি চলে যাওয়ার কথা জানালেন নাইজেরিয়ার টিনুবু

নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা টিনুবু বলেছেন, প্রেসিডেন্টের ভিলাতেও বিদ্যুৎ ও পানির সরবরাহ বিচ্ছিন্ন হয়—যে সমস্যা দেশটির সাধারণ নাগরিকদের কাছে অতি পরিচ…

আন্তর্জাতিক

নয়াদিল্লিতে লালগালিচা সংবর্ধনা নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহকে, আলোচনায় বাণিজ্য ও জ্বালানি

অর্থনৈতিক ও জ্বালানি খাতে সহযোগিতা নিয়ে আলোচনার লক্ষ্যে ভারত সফর করছেন নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। বার্তা সংস্থা এএফপির খবরে বলা হয়েছে, সোম…

পেনশন ব্যর্থতার জেরে ক্যাপিটার প্রধান নির্বাহী পদত্যাগ, একদিনে শেয়ারের দাম কমল ৬৭ শতাংশ
আন্তর্জাতিক

পেনশন ব্যর্থতার জেরে ক্যাপিটার প্রধান নির্বাহী পদত্যাগ, একদিনে শেয়ারের দাম কমল ৬৭ শতাংশ

ব্রিটেনের আউটসোর্সিং প্রতিষ্ঠান ক্যাপিটার প্রধান নির্বাহী অ্যাডলফো হার্নান্দেজ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারীদের পেনশন পরিশোধে ব্যর্থতার ধারাবাহিক জেরের …