…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজি, বিয়েতে যাওয়ার পথে নিহত ২

নিজস্ব প্রতিবেদক
চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় লরির নিচে সিএনজি, বিয়েতে যাওয়ার পথে নিহত ২
ছবি: সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে পিকআপের ধাক্কায় একটি সিএনজিচালিত অটোরিকশা সামনে দাঁড়িয়ে থাকা লরির নিচে ঢুকে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন যাত্রী আরিফ হোসেন (৪০) ও অটোরিকশার চালক আব্দুল মতিন (৩৫)।

আজ সোমবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কালিকসার রাস্তার মাথা এলাকায় দুর্ঘটনাটি ঘটে। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন আরিফ হোসেনের দুই খালাতো ভাইসহ আরও এক যাত্রী।

আরিফ হোসেন কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের আমিনুল ইসলামের ছেলে। আব্দুল মতিন চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কালিকাপুর গ্রামের শফিক মিয়ার ছেলে।

আহত ব্যক্তিরা হলেন সুফিয়া বেগম, মো. রাসেল ও মো. ইয়াকুব। মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, বরযাত্রীর গাড়িতে স্থান সংকুলান না হওয়ায় আরিফ হোসেন দুই খালাতো ভাইকে নিয়ে সিএনজিচালিত অটোরিকশায় চড়ে ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন। সোমবার বিকেলে মহাসড়কের চিওড়া ও সুজাতপুর এলাকা থেকে বসন্তপুর ও চৌদ্দগ্রাম বাজারের উদ্দেশে যাত্রা করেন সুফিয়া বেগম, আরিফ হোসেন, মো. রাসেল ও মো. ইয়াকুব।

পথে কালিকসার এলাকায় একটি পিকআপ অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে সামনে থাকা একটি লরির নিচে ঢুকে যায় এবং চালকসহ পাঁচজন আহত হন।

স্থানীয় লোকজন ও পুলিশ আহতদের উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে কর্তব্যরত চিকিৎসক চালক আবদুল মতিন ও যাত্রী আরিফ হোসেনকে মৃত ঘোষণা করেন।

গুরুতর আহত ইয়াকুবকে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দুই আহত সুফিয়া বেগম ও রাসেল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক সাঈদ আল মনসুর বলেন, সড়ক দুর্ঘটনায় আহতদের মধ্যে দুজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত একজনকে কুমিল্লায় পাঠানো হয়েছে। অপর দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

নিহত আরিফের খালাতো ভাই মামুন বলেন, বর সেজে বিয়ের উদ্দেশ্যে বসন্তপুর গ্রামের কাজীবাড়িতে এসেছেন তিনি। নির্ধারিত গাড়িতে বসার জায়গা না থাকায় তাঁর আপন ভাই রাসেল ও ইয়াকুব এবং খালাতো ভাই আরিফ পরে অটোরিকশায় রওনা দেন। পথে দুর্ঘটনায় আরিফ নিহত হয়েছেন, রাসেল ও ইয়াকুব আহত হয়েছেন। তিনি বলেন, এখন তাঁর বিয়ের আনন্দ বিষাদে পরিণত হয়েছে।

মিয়াবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিরঞ্জন কুমার বলেন, নিহত ও আহতদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। দুর্ঘটনার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন
জাতীয়

আট জেলায় ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জেই ৫৬ প্লাটুন

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, ময়মনসিংহ, গোপা…

জাতীয়

নতুন উপজেলায় অন্তর্ভুক্তির প্রস্তাবের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় রেলপথ অবরোধ, এক ঘণ্টা বন্ধ ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নকে প্রস্তাবিত নতুন আরেকটি উপজেলায় অন্তর্ভুক্ত করার প্রস্তাবের প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রেলপ…

জাতীয়

আইনশৃঙ্খলা রক্ষায় ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন, গোপালগঞ্জে দুই ব্যাটালিয়ন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে ঢাকাসহ বিভিন্ন জেলায় ১০১ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়…

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি
জাতীয়

ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন, ড্রোন ও বডি-ওর্ন ক্যামেরায় নজরদারি

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ ৮ জেলায় ৯৮ প্লাটুন বিজিবি মোতায়েন…