…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

পাঁচ মাস পর হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলি বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু

নিজস্ব প্রতিবেদক
পাঁচ মাস পর হালুয়াঘাটের গোবরাকুড়া ও কড়ইতলি বন্দর দিয়ে কয়লা আমদানি শুরু
ছবি: সংগৃহীত

দীর্ঘ প্রায় পাঁচ মাস বন্ধ থাকার পর ময়মনসিংহের হালুয়াঘাট সীমান্তের গোবরাকুড়া ও কড়ইতলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে কয়লা আমদানি শুরু হয়েছে। আজ সোমবার সকাল ১১টার দিকে আনুষ্ঠানিকভাবে দুই বন্দর দিয়ে আমদানি কার্যক্রম চালু হয়।

এর আগে গত ২৭ জুন থেকে বন্দর দুটিতে কয়লা আমদানি বন্ধ ছিল।

আমদানি কার্যক্রম শুরুর সময় উপস্থিত ছিলেন কড়ইতলি-গোবরাকুড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান, আমদানি-রপ্তানিকারক উন্নয়ন সমবায় সমিতির সদস্য, ব্যবসায়ী ও শ্রমিকেরা।

বন্দর সূত্রে জানা গেছে, ২০২৫-২৬ অর্থবছরে এ দুই স্থলবন্দর দিয়ে প্রায় ৩৮ হাজার মেট্রিক টন কয়লা আমদানি করা হয়েছিল। এতে সরকারের প্রায় দেড় কোটি টাকা রাজস্ব আয় হয়।

দীর্ঘদিন আমদানি বন্ধ থাকায় ব্যবসায়ী, শ্রমিক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা আর্থিক ক্ষতির মুখে পড়েন বলে বন্দর সূত্রে জানা গেছে।

ব্যবসায়ী সামসুল আলম সামস বলেন, আগে প্রতিদিন কয়লা আমদানি হতো এবং দিন শেষে অন্তত ৪০০ থেকে ৫০০ গাড়ি কয়লা পাওয়া যেত। তখন ব্যবসা ভালো ছিল, শ্রমিকদের মধ্যেও কর্মচাঞ্চল্য ছিল। কিন্তু ২০১৫ সাল থেকে কয়লা আমদানির ক্ষেত্রে অনিয়মিত পরিস্থিতি তৈরি হয়েছে। এক দিন কয়লা এলে পরদিন থেকেই আবার বন্ধ হয়ে যায়। নিয়মিত আমদানি চালু থাকলে ব্যবসায়ীদের পাশাপাশি সরকারও লাভবান হবে বলে তিনি বলেন।

কড়ইতলি ও গোবরাকুড়া আমদানি-রপ্তানি গ্রুপের সাধারণ সম্পাদক অশোক সরকার অপু বলেন, পাঁচ মাস বন্ধ থাকার পর বন্দর চালু হয়েছে। ৭০ জন ব্যবসায়ীর মধ্যে আপাতত মাত্র দুই-তিনজন কয়লা পেয়েছেন। কাজ না থাকায় এত দিন শ্রমিকেরা অপেক্ষায় ছিলেন। আবার কাজ শুরু হওয়ায় তাঁদের মধ্যে কর্মচাঞ্চল্য ফিরে এসেছে।

বন্দর শ্রমিক রেফাজ উদ্দিন বলেন, কাজ বন্ধ থাকলে তাঁদের সংসার চালাতে অনেক কষ্ট হয়। আবার কাজ শুরু হওয়ায় তাঁরা আনন্দিত।

স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক মো. হামিদুর রহমান বলেন, এ দুই স্থলবন্দর দিয়ে ২৫ ধরনের পণ্য আমদানির সুযোগ থাকলেও বাস্তবে আসছে মাত্র একটি পণ্য—কয়লা। এতে বন্দর ও ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। সব সময় বন্দর সচল থাকলে সরকার রাজস্ব পাবে এবং ব্যবসায়ী-শ্রমিকসহ সংশ্লিষ্ট সবাই উপকৃত হবেন বলে তিনি বলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

পোশাক খাতের পতনে জার্মানি ও ফ্রান্স থেকে রপ্তানি আয় কমল ৬৭ কোটি ৮০ লাখ ডলার

২০২৫-২৬ অর্থবছরে ইউরোপের অন্যতম প্রধান দুই বাজার জার্মানি ও ফ্রান্স থেকে বাংলাদেশের রপ্তানি আয় বড় আকারে কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, তৈরি…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …