…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

রাজশাহীর গোদাগাড়ীতে চেকের মামলায় সাজাপ্রাপ্ত এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক
রাজশাহীর গোদাগাড়ীতে চেকের মামলায় সাজাপ্রাপ্ত এনসিপি নেতা জিয়াউর রহমান গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজশাহীর গোদাগাড়ীতে চেকের মামলায় নয় মাসের সাজাপ্রাপ্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা জিয়াউর রহমানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আজ সোমবার বেলা তিনটার দিকে গোদাগাড়ী সদরের ডাঙ্গাপাড়া মোড় থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

জিয়াউর রহমান এনসিপির গোদাগাড়ী উপজেলা শাখার আহ্বায়ক। উপজেলার সুইচগেট এলাকায় তাঁর বাড়ি।

পুলিশ সূত্রে জানা গেছে, ব্যাংকের চেক ডিজঅনারের ঘটনায় দায়ের করা একটি মামলায় আদালত জিয়াউর রহমানকে নয় মাসের কারাদণ্ড দেন। একই রায়ে তাঁকে আট লাখ ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

ওই সাজার পরিপ্রেক্ষিতে তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি ছিল। সেই পরোয়ানার ভিত্তিতেই সোমবার তাঁকে গ্রেপ্তার করা হয়।

গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুজন মিঞা জানান, আসামি জিয়াউর রহমানকে সোমবার বিকেলেই আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন
আইন ও অপরাধ

রাজশাহীর পুঠিয়ায় কারাগারে থাকা সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদের বাড়িতে হামলা, লুটের পর আগুন

রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ-নয়াপাড়া গ্রামে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের জেলা সাংগঠনিক সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুস সামাদের বাড…

পদ্মা এক্সপ্রেসের ছাদ থেকে ফেলে হত্যা: মলম পার্টির চার সদস্যকে আব্দুলপুর থেকে গ্রেপ্তার
আইন ও অপরাধ

পদ্মা এক্সপ্রেসের ছাদ থেকে ফেলে হত্যা: মলম পার্টির চার সদস্যকে আব্দুলপুর থেকে গ্রেপ্তার

ঢাকা থেকে রাজশাহীগামী পদ্মা এক্সপ্রেস ট্রেনে এক যাত্রীর সর্বস্ব ছিনিয়ে নিয়ে তাঁকে চলন্ত ট্রেন থেকে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে একটি সংঘবদ্ধ মলম পার্টি…

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি
আইন ও অপরাধ

সাত জেলায় পুলিশ সুপার পদে রদবদল, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন জারি

সাত জেলায় পুলিশ সুপার (এসপি) পদে রদবদল আনা হয়েছে। বুধবার (২৫ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।…

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ
আইন ও অপরাধ

অন্যের নামে ৩৮ বছর বিজিবিতে চাকরি: আকবর আলীকে ১৩ বছরের কারাদণ্ড, সুদসহ বেতন-ভাতা ফেরতের নির্দেশ

অন্যের নাম ব্যবহার করে জাল-জালিয়াতির মাধ্যমে ৩৮ বছর বর্ডার গার্ড বাংলাদেশে (বিজিবি, তৎকালীন বিডিআর) চাকরি করার অপরাধে আকবর আলী নামে এক ব্যক্তিকে ১৩ ব…