…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

খুলনার শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকের শাখায় আগুন, কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
খুলনার শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকের শাখায় আগুন, কর্মীদের তৎপরতায় নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

খুলনার শিববাড়ি মোড়ে ব্র্যাক ব্যাংকের একটি শাখায় অগ্নিকাণ্ড ঘটেছে। আজ সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে। তবে ব্যাংকের কর্মীরাই আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, সন্ধ্যার দিকে ব্যাংকের ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখে কর্তৃপক্ষ ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই ব্যাংকের কর্মীরা আগুন নিভিয়ে ফেলেন।

খুলনা সদর ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র অফিসার আবু ইউসুফ বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যায়। তবে এর আগেই ব্যাংকের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আবু ইউসুফ আরও বলেন, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

পোশাক খাতের পতনে জার্মানি ও ফ্রান্স থেকে রপ্তানি আয় কমল ৬৭ কোটি ৮০ লাখ ডলার

২০২৫-২৬ অর্থবছরে ইউরোপের অন্যতম প্রধান দুই বাজার জার্মানি ও ফ্রান্স থেকে বাংলাদেশের রপ্তানি আয় বড় আকারে কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, তৈরি…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …