…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

এশিয়া পাওয়ার ইনডেক্সে ২৭ দেশের মধ্যে বাংলাদেশ ২০তম, স্কোর কমে ৯

নিজস্ব প্রতিবেদক

এশিয়ার ২৭টি দেশের মধ্যে সামগ্রিক শক্তির বিচারে ২০তম অবস্থানে রয়েছে বাংলাদেশ। অস্ট্রেলিয়াভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান লোয়ি ইনস্টিটিউটের ২০২৫ সালের এশিয়া পাওয়ার ইনডেক্সে বাংলাদেশের স্কোর দাঁড়িয়েছে ৯।

আগের বছরের তুলনায় এই স্কোর কমেছে ০ দশমিক ৪ পয়েন্ট, যা এ অঞ্চলের দেশগুলোর মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ পতন। লোয়ি ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইনডেক্সের ওয়েবসাইটে বাংলাদেশের জন্য প্রকাশিত তথ্যে এসব বিষয় উঠে এসেছে।

সূচকে স্কোরের ভিত্তিতে দেশগুলোকে চারটি শ্রেণিতে ভাগ করা হয়েছে — সুপার পাওয়ার (৭০-এর বেশি), মেজর পাওয়ার (৪০-এর বেশি), মিডল পাওয়ার (১০-এর বেশি) এবং মাইনর পাওয়ার (১০-এর কম)। এই শ্রেণিবিভাগে বাংলাদেশকে ‘মাইনর পাওয়ার’ বা ক্ষুদ্র শক্তি হিসেবে দেখানো হয়েছে।

সূচক অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের চেয়ে এগিয়ে রয়েছে ভারত ও পাকিস্তান। তালিকায় ভারতের অবস্থান তৃতীয়, স্কোর ৪০ দশমিক ৫। পাকিস্তান রয়েছে ১৬তম অবস্থানে, দেশটির স্কোর ১৫।

অন্যদিকে শ্রীলঙ্কার অবস্থান ২১তম, স্কোর ৮ দশমিক ২। নেপাল রয়েছে ২৬তম অবস্থানে, স্কোর ৫ দশমিক ১। অর্থাৎ সামগ্রিক শক্তির বিচারে বাংলাদেশ শ্রীলঙ্কার চেয়ে এক ধাপ এবং নেপালের চেয়ে ছয় ধাপ এগিয়ে।

এশিয়ার বৃহৎ শক্তিগুলোর মধ্যে চীনের অবস্থান দ্বিতীয়, দেশটির স্কোর ৭৩ দশমিক ৬। জাপান রয়েছে চতুর্থ অবস্থানে, স্কোর ৩৮ দশমিক ৬। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে ইন্দোনেশিয়া নবম অবস্থানে রয়েছে, স্কোর ২১ দশমিক ৭।

লোয়ি ইনস্টিটিউটের সূচকে আটটি প্রধান মাপকাঠিতে বাংলাদেশের অবস্থান মূল্যায়ন করা হয়েছে। এগুলো হলো অর্থনৈতিক সক্ষমতা, সামরিক সক্ষমতা, সহনশীলতা, ভবিষ্যৎ সম্পদ, অর্থনৈতিক সম্পর্ক, প্রতিরক্ষা নেটওয়ার্ক, কূটনৈতিক প্রভাব ও সাংস্কৃতিক প্রভাব।

এসব মাপকাঠির মধ্যে বাংলাদেশের সবচেয়ে ভালো অবস্থান ভবিষ্যৎ সম্পদে। এ ক্ষেত্রে ২৭টি দেশ ও অঞ্চলের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৩তম, স্কোর ৬ দশমিক ৮। অর্থনৈতিক সক্ষমতায় ১৭তম, সহনশীলতায় ১৭তম এবং সাংস্কৃতিক প্রভাবে ১৭তম অবস্থানে রয়েছে দেশটি।

অন্যদিকে সামরিক সক্ষমতায় বাংলাদেশের অবস্থান ২২তম, প্রতিরক্ষা নেটওয়ার্কে ২১তম এবং কূটনৈতিক প্রভাবে ১৮তম। সবচেয়ে পিছিয়ে অর্থনৈতিক সম্পর্কে; এ ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান ২৩তম।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

দেশের শেয়ারবাজারে বড় পতন: ডিএসইএক্স কমল ৫৪ পয়েন্ট, লেনদেন নেমে এল ৯১৭ কোটি টাকায়

অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দরপতন এবং দিনজুড়ে বিক্রির চাপে বুধবার (২৫ নভেম্বর) দেশের শেয়ারবাজারে বড় ধরনের পতন হয়েছে। দিন শেষে ঢাকা স্টক …

অর্থনীতি ও ব্যবসা

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে ১ হাজার কোটি টাকার ঋণ কর্মসূচি চালু কর্মসংস্থান ব্যাংকের, প্রথম ধাপে বিতরণ ২০০ কোটি

মৎস্য ও প্রাণিসম্পদ খাতে নতুন উদ্যোক্তা সৃষ্টি, গ্রামীণ কর্মসংস্থান বৃদ্ধি এবং উৎপাদন সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে বাংলাদেশ ব্যাংকের অর্থায়নে ১ হাজার কোট…

অর্থনীতি ও ব্যবসা

পোশাক খাতের পতনে জার্মানি ও ফ্রান্স থেকে রপ্তানি আয় কমল ৬৭ কোটি ৮০ লাখ ডলার

২০২৫-২৬ অর্থবছরে ইউরোপের অন্যতম প্রধান দুই বাজার জার্মানি ও ফ্রান্স থেকে বাংলাদেশের রপ্তানি আয় বড় আকারে কমেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, তৈরি…

অর্থনীতি ও ব্যবসা

অজান্তেই বিক্রি হচ্ছে আপনার ব্যক্তিগত তথ্য: বিজ্ঞাপনের আড়ালে কয়েক বিলিয়ন ডলারের বাজার

স্মার্টফোনে আবহাওয়ার খবর দেখা, অনলাইনে কেনাকাটা করা কিংবা গাড়ি চালানোর মতো দৈনন্দিন কাজের তথ্য ব্যবহারকারীর অজান্তেই একাধিক প্রতিষ্ঠানের কাছে পৌঁছে …