শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল পরিচালনায় কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য কনসেশন চুক্তির নীতিগত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।
আজ সোমবার অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির ৩৮তম সভায় এ সুপারিশ করা হয়।
সভায় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় ‘হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণ’ শীর্ষক প্রস্তাবটি উপস্থাপন করে।
আজকের সভায় একটি প্রস্তাব নিয়ে আলোচনা হয় এবং আলোচনা শেষে প্রস্তাবিত কনসেশন চুক্তির নীতিগত অনুমোদনের সুপারিশ করা হয়।
অনুমোদিত এই কনসেশন চুক্তির আওতায় বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেওয়ার বিষয়টি এগিয়ে নেওয়া হবে।

