…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › শিক্ষা › খবর
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান হলেন অধ্যাপক শামীম রেজা

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন অধ্যাপক ড. এস এম শামীম রেজা। সোমবার (২৩ নভেম্বর) তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর মধ্য দিয়ে প্রায় আড়াই বছর পর বিভাগটির চেয়ারম্যানের দায়িত্ব পেলেন নিজ বিভাগের একজন শিক্ষক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী সামাজিক বিজ্ঞান অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান নতুন চেয়ারম্যানের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।

২০২৪ সালের ৫ জুন থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব পালন করে আসছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিনরা। বিভিন্ন প্রশাসনিক ও আইনি জটিলতার কারণে দীর্ঘ সময় বিভাগটির নিজস্ব শিক্ষকদের মধ্য থেকে নিয়মিত চেয়ারম্যান নিয়োগ দেওয়া সম্ভব হয়নি।

অধ্যাপক ড. এস এম শামীম রেজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের একজন জ্যেষ্ঠ শিক্ষক ও যোগাযোগ গবেষক। গণযোগাযোগ, উন্নয়ন যোগাযোগ এবং গণমাধ্যমের গণতন্ত্রায়ন তাঁর উচ্চতর শিক্ষার গুরুত্বপূর্ণ ক্ষেত্র।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ থেকে স্নাতক ও স্নাতকোত্তর সম্পন্ন করার পর তিনি যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কমিউনিকেশন ডেভেলপমেন্ট অ্যান্ড মিডিয়া ডেমোক্রেটাইজেশন বিষয়ে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

আন্তর্জাতিক পর্যায়েও তাঁর গবেষণা অভিজ্ঞতা রয়েছে। তিনি ২০০৬ সালের এপ্রিল থেকে ২০০৭ সালের এপ্রিল পর্যন্ত মালয়েশিয়ার ইউনিভার্সিটি কেবাংসান মালয়েশিয়ার (ইউকেএম) ইনস্টিটিউট অব মালয়েশিয়ান অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজে (আইকেএমএএস) এশিয়া ফেলো হিসেবে যুক্ত ছিলেন।

গণমাধ্যমের স্বাধীনতা, যোগাযোগ ও গণতান্ত্রিক পরিবেশ নিয়ে বিভিন্ন একাডেমিক ও নাগরিক আলোচনাতেও নিয়মিত অংশ নেন অধ্যাপক শামীম রেজা। চ্যানেল আইর তৃতীয় মাত্রা ছাড়াও সংবাদপত্র নিয়ে টকশো দুটির তিনি নিয়মিত অতিথি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ দেশের সাংবাদিকতা শিক্ষা ও গবেষণার অন্যতম প্রাচীন প্রতিষ্ঠান। ১৯৬২ সালে প্রতিষ্ঠিত বিভাগটি থেকে দেশের গণমাধ্যম, শিক্ষা, গবেষণা ও যোগাযোগ খাতের বহু পেশাজীবী শিক্ষা গ্রহণ করেছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

শিক্ষা বিভাগের আরও খবর

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজে ভর্তি, আবেদন ৩০ ডিসেম্বর পর্যন্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগে দুই বছর মেয়াদি ‘প্রফেশনাল এমএ ইন ইসলামিক স্টাডিজ’ প্রোগ্রামের ১৩তম ব্যাচে ভর্তির আবেদন শুরু হয়েছে। এই ব…

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য মাকসুদ কামালসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ ছয় শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক…

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: এমআইএসটির সভায় শিক্ষামন্ত্রী
শিক্ষা

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে সরকার বদ্ধপরিকর: এমআইএসটির সভায় শিক্ষামন্ত্রী

প্রকৌশল শিক্ষাকে বিশ্বমানে উন্নীত করতে বর্তমান সরকার বদ্ধপরিকর বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। বুধবার …

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি শুরু
শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরিবেশ পরিকল্পনা ও টেকসই উন্নয়নে প্রফেশনাল মাস্টার্সে ভর্তি শুরু

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে ‘প্রফেশনাল মাস্টার্স ইন এনভায়রনমেন্টাল প্ল্যানিং, ম্যানেজমেন্ট অ্যান্ড সাসটেইনেবল ডেভেলপমেন্ট’ প্র…