…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে রোবটিক সার্জারি নিয়ে সিএমই, মূল প্রবন্ধ চেন্নাইয়ের চিকিৎসকের

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) রোবটিক সার্জারির ওপর একটি কন্টিনিউয়িং মেডিক্যাল এডুকেশন (সিএমই) অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুপার স্পেশালাইজড হাসপাতালের কনফারেন্স হলে এ সিএমই অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ভারতের চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালের সিনিয়র কনসালট্যান্ট ডা. কালাইআরসান রাজা। তিনি রোবটিক সার্জারির মৌলিক বিষয় থেকে শুরু করে উন্নত প্রযুক্তি ও প্রয়োগসংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে 'বেসিক টু অ্যাডভান্স' শীর্ষক আলোচনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিএমইউর নার্সিং অনুষদের ডিন ও সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মোঃ মনির হোসেন খান। সিএমইতে বিএমইউর জেনারেল সার্জারি, ইউরোলজি, নিউরোসার্জারি ও কলোরেক্টাল সার্জারি বিভাগসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের সার্জন ও রেসিডেন্টরা অংশগ্রহণ করেন।

আলোচনা শেষে অনুষ্ঠিত প্রশ্নোত্তর পর্বে অংশ নেন জেনারেল সার্জারি বিভাগের অধ্যাপক ডা. মো. আব্দুল ওয়াহাব খান, অধ্যাপক ডা. মো. আতিয়ার রহমান ও অধ্যাপক ডা. মো. আবুল কালাম চৌধুরী। এ ছাড়া গাইনোকোলজিক্যাল অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. জান্নাতুল ফেরদৌস এবং হেপাটোবিলিয়ারি সার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. সাইফ উদ্দিনসহ অন্যান্য বিশেষজ্ঞ চিকিৎসকরাও প্রশ্নোত্তর পর্বে অংশ নেন।

প্রশ্নোত্তর পর্বে বিশেষজ্ঞ চিকিৎসকেরা রোবটিক সার্জারির বিভিন্ন দিক নিয়ে আলোচক ডা. কালাইআরসান রাজার কাছে প্রশ্ন করেন এবং তাঁর কাছ থেকে প্রয়োজনীয় ব্যাখ্যা ও মতামত গ্রহণ করেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

স্বাস্থ্য

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় …

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ
স্বাস্থ্য

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ

বড় ছুটির ভোজে জায়গা রাখতে সারা সকাল না খেয়ে থাকা বুদ্ধিমানের কাজ মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন, এর অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যঝুঁকি রয়েছে এবং প্রস্তুতির আর…

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি
স্বাস্থ্য

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে স্বাস্…