…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় একটি করে হাসপাতাল চালু হবে। প্রতিটি হাসপাতালই ২০০ শয্যার।

প্রধানমন্ত্রী তারেক রহমান এই পাঁচটি হাসপাতাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করবেন। নির্মাণকাজ শেষ হওয়ার পরও প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতির অভাবে হাসপাতালগুলো দীর্ঘদিন ধরে অব্যবহৃত ছিল।

সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, হাসপাতালগুলো চালু হলে ঢাকার বাইরে শিশুদের উন্নত ও বিশেষায়িত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ বাড়বে। একই সঙ্গে গুরুতর অসুস্থ শিশুদের চিকিৎসার জন্য রাজধানীর ওপর নির্ভরতা কমবে বলেও তাঁরা আশা করছেন।

বরিশাল, রাজশাহী, রংপুর, খুলনা ও কুমিল্লার পাঁচটি শিশু হাসপাতালের জন্য মোট ১ হাজার ৪৪০টি পদ সৃষ্টি করা হয়েছে। পদগুলোর মধ্যে উপপরিচালক ৫টি, সহকারী পরিচালক ৫টি, সিনিয়র কনসালটেন্ট ১০০টি, জুনিয়র কনসালটেন্ট ২০০টি ও আবাসিক চিকিৎসক ১০টি পদ রয়েছে।

এ ছাড়া আবাসিক সার্জন ১৫টি, আবাসিক মেডিকেল অফিসার ৫টি ও মেডিকেল অফিসার ৩২৫টি পদ রাখা হয়েছে। সহকারী ডেন্টাল সার্জন ১০টি, ইমার্জেন্সি মেডিকেল অফিসার ২০টি ও অ্যানেসথেসিয়ার ২০টি পদও পদগুলোর মধ্যে রয়েছে।

হাসপাতালগুলোর কার্যক্রম দ্রুত শুরু করার প্রক্রিয়া এগিয়ে নিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় পাঁচটি প্রতিষ্ঠানেই উপপরিচালক পদে কর্মকর্তা পদায়ন করেছে। মঙ্গলবার স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা প্রজ্ঞাপনে রাজশাহী শিশু হাসপাতালের উপপরিচালক করা হয়েছে ডা. মো. বেলাল হোসেনকে এবং বরিশাল শিশু হাসপাতালে ডা. মো. মজিবর রহমানকে।

একই প্রজ্ঞাপনে রংপুর শিশু হাসপাতালে ডা. মো. মোস্তফা জামান, কুমিল্লা শিশু হাসপাতালে ডা. মো. জহিরুল ইসলাম এবং খুলনা শিশু হাসপাতালে ডা. শওকত আলীকে উপপরিচালক হিসেবে পদায়ন করা হয়েছে। তাঁদের ২৯ নভেম্বরের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিটি বিশেষায়িত শিশু হাসপাতালে নিবিড় পরিচর্যা ইউনিট (আইসিইউ) সুবিধা, কেন্দ্রীয় শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং বড় পরিসরের আইসিইউ ইউনিট থাকবে। ভবিষ্যতে শয্যাসংখ্যা ও চিকিৎসাসেবার পরিধি বাড়ানোর সুযোগ রেখেই হাসপাতালগুলোর অবকাঠামো তৈরি করা হয়েছে। আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম কেনার দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

চলতি বছরের ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে জরুরি বৈঠকে দেশের অব্যবহৃত হাসপাতালগুলো দ্রুত চালুর নির্দেশ দেন। একই সঙ্গে তিনি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের হাসপাতালগুলো সরেজমিনে পরিদর্শন করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন। এরপরই হাসপাতালগুলো চালুর তোড়জোড় শুরু হয়।

প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার গত ৩১ অক্টোবর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের জানান, চলতি বছরের শেষ দিকে প্রধানমন্ত্রী পাঁচটি শিশু হাসপাতাল একযোগে উদ্বোধন করবেন। তিনি জানান, প্রয়োজনীয় জনবল নিয়োগের জন্য নতুন পদ সৃষ্টির কাজ শেষ হয়েছে এবং চিকিৎসা সরঞ্জাম ও আসবাবপত্র কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। প্রধানমন্ত্রী ঢাকায় একটি অনুষ্ঠানের মাধ্যমে হাসপাতালগুলোর উদ্বোধন ঘোষণা করবেন।

জানা গেছে, নবজাতকের ভেন্টিলেটর, সিটি স্ক্যান, এক্স-রে মেশিন, পোর্টেবল এক্স-রে, মাল্টি প্যারামিটার বা কার্ডিয়াক মনিটর, ফটোথেরাপি মেশিনসহ ২০০ শয্যার শিশু হাসপাতাল চালু করতে প্রয়োজনীয় যন্ত্রপাতি ইতোমধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

কলা, পেয়ারা, আমসহ পাঁচ ফলে ক্ষতিকর ধাতু, পেয়ারায় পারদ মিলল গ্রহণযোগ্য মাত্রার প্রায় ২৩ গুণ
স্বাস্থ্য

কলা, পেয়ারা, আমসহ পাঁচ ফলে ক্ষতিকর ধাতু, পেয়ারায় পারদ মিলল গ্রহণযোগ্য মাত্রার প্রায় ২৩ গুণ

চট্টগ্রামে পাঁচ ধরনের ফলের নমুনা পরীক্ষা করে পারদ, সিসা, আর্সেনিক, ক্যাডমিয়াম ও ক্রোমিয়ামের উপস্থিতি পেয়েছেন একদল গবেষক। কলা, পেয়ারা, আম, পেঁপে ও …

স্বাস্থ্য

১ হাজার ৩০০ শয্যার রামেক হাসপাতালে রোগী সাড়ে তিন হাজার, ফ্লোরে চিকিৎসা নিচ্ছেন দুই হাজারের বেশি

রাজশাহী: উত্তরবঙ্গের কোটি মানুষের আস্থার শেষ আশ্রয়স্থল রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল আজ নিজেই গভীর সংকটে। ১৯৫৮ সালে মাত্র ৫৩০ শয্যা নিয়ে যাত…

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি
স্বাস্থ্য

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে স্বাস্…