…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, পরিচয় মেলেনি

নিজস্ব প্রতিবেদক
রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় অজ্ঞাতনামা বৃদ্ধের মৃত্যু, পরিচয় মেলেনি
ছবি: সংগৃহীত

রাজধানীর খিলগাঁওয়ে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত অজ্ঞাতনামা এক ব্যক্তি (৬৫) মারা গেছেন। আজ সোমবার রাত ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এর আগে আজ বিকেল ৪টার দিকে খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশের রেললাইন দিয়ে হাঁটার সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হন।

ওই ব্যক্তিকে হাসপাতালে নিয়ে আসা পথচারী আলভি হোসেন জানান, বিকেলে কোচিংয়ে যাওয়ার পথে খিলগাঁও পুলিশ ফাঁড়ির পাশের রেললাইনে ওই ব্যক্তিকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন তিনি। পরে তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

আলভি হোসেন আরও জানান, স্থানীয়দের কাছ থেকে তিনি জানতে পারেন, রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি আহত হন।

আহত ব্যক্তিকে প্রথমে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) মো. সেলিম হোসেন জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টার দিকে তাঁর মৃত্যু হয়। তাঁর পরিচয় জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ
জাতীয়

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ

অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দ…

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ
জাতীয়

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কোনো কোনো ক্ষে…