…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ

নিজস্ব প্রতিবেদক
চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ
ছবি: সংগৃহীত

অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ পরিবহন ও হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে অন্যান্য পরিবহনের বাস চলাচল স্বাভাবিক রয়েছে।

এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতি ও ঢাকাগামী পরিবহনগুলোর প্রতিনিধিরা একে অপরকে দোষারোপ করছেন।

ঢাকাগামী দেশ ট্রাভেলসের প্রতিনিধি মো. শরিফুল ইসলাম বলেন, আগে প্রতিটি ঢাকাগামী বাস থেকে স্থানীয় বাস মালিক সমিতি ৩০ টাকা করে চাঁদা নিত। কিন্তু বুধবার সকাল থেকে গাড়িপ্রতি ১৫০ টাকা দাবি করা হচ্ছে। এ কারণে দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ পরিবহন ও হানিফ পরিবহনের বাস চলাচল বন্ধ রাখা হয়েছে।

অন্য পরিবহনের প্রতিনিধিরা জানান, আগে নির্ধারিত হারে চাঁদা দেওয়া হলেও এখন অতিরিক্ত টাকা দাবি করা হচ্ছে। এ কারণে মালিকেরা ঢাকাগামী বাস চলাচল বন্ধ রেখেছেন। এ সমস্যার স্থায়ী সমাধানে তাঁরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন।

অন্যদিকে চাঁপাইনবাবগঞ্জ জেলা মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক ও রহনপুর ট্রাভেলসের মালিক মনোতোষ চক্রবর্তী বলেন, চাঁপাইনবাবগঞ্জের মালিকানাধীন বাস থেকে রাজশাহী ও নাটোরে আড়াইশ টাকা করে চাঁদা আদায় করা হচ্ছে। তাই সমিতির কার্যক্রম পরিচালনার জন্য তাঁরা গাড়িপ্রতি ১৫০ টাকা দাবি করেছেন।

মনোতোষ চক্রবর্তীর ভাষ্য অনুযায়ী, কয়েকটি পরিবহনের বাস চলাচল বন্ধ থাকলেও অন্য বাসের চলাচল স্বাভাবিক রয়েছে।

এদিকে আগে থেকে টিকিট কেটে রাখা যাত্রীরা বাস চলাচল বন্ধ থাকায় বিকল্প পরিবহনে ঢাকার উদ্দেশে যাত্রা করছেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ
জাতীয়

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কোনো কোনো ক্ষে…

জাতীয়

লাহিড়ী মোহনপুরে ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন, বনলতা ও সিল্কসিটি থামালেন এলাকাবাসী

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার লাহিড়ী মোহনপুর রেলস্টেশনে পাবনা এক্সপ্রেস ও সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনের যাত্রাবিরতির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। …