…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

চট্টগ্রামের ফটিকছড়ির চৌরখারহাট বাজারে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশাচালক আটক

নিজস্ব প্রতিবেদক
চট্টগ্রামের ফটিকছড়ির চৌরখারহাট বাজারে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলিতে আহত ৬, অটোরিকশাচালক আটক
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার চৌরখারহাট বাজারে মুখোশধারী দুর্বৃত্তদের এলোপাতাড়ি গুলিতে পথচারী ও ব্যবসায়ীসহ ছয়জন আহত হয়েছেন। সোমবার রাত ৮টার দিকে বাজারের মাজার গেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সিএনজিচালিত অটোরিকশায় করে কয়েকজন ব্যক্তি সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে চৌরখারহাট বাজারে আসেন। তাঁদের কয়েকজনের মুখে মাস্ক ও মাথায় টুপি ছিল।

বাজারের মাজার গেটের সামনে পৌঁছে অটোরিকশায় বসেই তাঁরা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকেন। এতে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছয়জন আহত হন।

পরে দুর্বৃত্তরা অটোরিকশাটি নিয়ে চৌমুহনী মোড়ের দিকে চলে যান। সেখানে আরও কয়েকটি ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে পালিয়ে যান তাঁরা।

আহত ব্যক্তিরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। তাঁরা সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তাঁদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

এ ঘটনায় অটোরিকশাচালক মো. জাবেদ হোসেনকে আটক করেন স্থানীয় বাসিন্দারা। তিনি হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের সাহাব মিয়ার ছেলে।

ভূজপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপুল চন্দ্র দে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, আটক ব্যক্তি পুলিশের হেফাজতে রয়েছেন। ঘটনার সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি জানান, তিনি ঘটনাস্থলে রয়েছেন এবং পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ
আইন ও অপরাধ

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার বি…

ফটিকছড়ির সুয়াবিলে এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত, অভিযুক্ত রায়হানের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য
আইন ও অপরাধ

ফটিকছড়ির সুয়াবিলে এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত, অভিযুক্ত রায়হানের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা…

ফটিকছড়ির চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, আহত ছয়জন; অটোরিকশায় ছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হান, বলছে পুলিশ
আইন ও অপরাধ

ফটিকছড়ির চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, আহত ছয়জন; অটোরিকশায় ছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হান, বলছে পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের ছোড়া ছররা গুলিতে ছয়জন আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। একটি অটো…