…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

ফটিকছড়ির সুয়াবিলে এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত, অভিযুক্ত রায়হানের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

নিজস্ব প্রতিবেদক
ফটিকছড়ির সুয়াবিলে এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত, অভিযুক্ত রায়হানের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে শফি মেম্বারের কার্যালয়ের সামনে এ গুলির ঘটনা ঘটে বলে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, পশ্চিম সুয়াবিলের শোভনছড়ি এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় করে বোরকা ও মুখোশ পরা চার থেকে পাঁচজন অস্ত্রধারী বাজারের মোড়ে আসে। সেখানে পৌঁছে তারা এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। পরে অটোরিকশাটি নিয়ে চৌমুহনীর দিকে চলে যায় তারা; সেখানেও ফাঁকা গুলি ছুড়ে হালদা নদী পার হয়ে সুন্দরপুরের দিকে চলে যায় তারা।

এ ঘটনায় পথচারী, ব্যবসায়ী ও অটোরিকশাচালকসহ ছয়জন আহত হন। তাঁরা হলেন জামাল উদ্দিন (৪৫), শওকত হোসেন (৩৫), মো. ইসমাইল (৩২), এনাম মুন্সি (৫৩), মো. ইউসুফ (৫৫) ও হাসেম (৩৫)। আহতদের সবাই সুয়াবিল ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

ঘটনার পর স্থানীয় লোকজন সিএনজিচালিত অটোরিকশার চালক মো. জাবেদ হোসেনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন। জাবেদের দাবি, নাজিরহাট ঝংকার মোড় থেকে পাঁচজন অপরিচিত ব্যক্তি শোভনছড়ি যাওয়ার কথা বলে তাঁর অটোরিকশা ভাড়া করেন। পরে অস্ত্রের মুখে তাঁকে জিম্মি করে নিজেদের নির্দেশনা অনুযায়ী গাড়ি চালাতে বাধ্য করেন তাঁরা।

তবে পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অটোরিকশাচালক জানিয়েছেন, ওই অটোরিকশায় ‘শীর্ষ সন্ত্রাসী’ হিসেবে আলোচিত মোহাম্মদ রায়হান আলম ছিলেন। ঘটনার পর রায়হানকে ধরতে রাতভর অভিযান চালিয়েছে পুলিশ, তবে তাঁকে বা তাঁর সহযোগীদের আটক করা সম্ভব হয়নি।

অভিযানের একপর্যায়ে সোমবার রাত ১১টার দিকে চুঁরখারহাট বাজারে হ্যান্ডমাইক হাতে স্থানীয়দের সহযোগিতা চান হাটহাজারী ও ফটিকছড়ি সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে তাঁকে বলতে শোনা যায়, ‘আপনারা মসজিদের মাইকে ঘোষণা দেন, এইখানে চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী রায়হান লুকিয়ে রয়েছে। ওকে জীবন্ত পেতে হবে।’ তিনি মসজিদের মাইকে রায়হানের অবস্থান জানিয়ে ঘোষণা দেওয়ার আহ্বান জানান।

অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজিজ জানান, সুয়াবিলের পাহাড়ি এলাকায় রায়হান ও তাঁর সহযোগীদের অবস্থানের তথ্য ছিল পুলিশের কাছে। এর আগে রোববার রাতেও সেখানে অভিযান চালানো হয়। রায়হানের বিরুদ্ধে হত্যা ও চাঁদাবাজিসহ ১৫টি মামলা রয়েছে বলেও জানায় পুলিশ।

এর মধ্যেই মঙ্গলবার (২৪ নভেম্বর) দুপুর দেড়টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিয়েছেন রায়হান। এক স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘যারা গুলি খেয়েছেন ভয় পাওয়ার কারণ নেই। আপনাদের সঙ্গে আমার ঝামেলা ওখানেই শেষ। গুলি খাওয়া ব্যক্তিদের মধ্যে যদি কেউ অসহায় থাকেন, তাঁদের যদি টাকা-পয়সা সাহায্য লাগে আমাকে ইনবক্স করিয়েন। ভবিষ্যতে গাড়ি আটকাতে গেলে আগে খোঁজখবর নিও গাড়ির ভিতরে কে আছে।’

অপর এক স্ট্যাটাসে রায়হান লিখেছেন, সোমবার রাতে ফটিকছড়ির সুয়াবিল থেকে সিএনজিযোগে বের হলে তাঁকে আওয়ামীপন্থী মনে করে কিছু বিএনপি নেতা তাঁর গাড়ি আটকাতে চেষ্টা করেন এবং তিনি আত্মরক্ষার জন্য গুলি চালাতে বাধ্য হন। তাঁর ভাষ্য, ওই ব্যক্তিদের সঙ্গে তাঁর কোনো ঝামেলা ছিল না; তিনি শান্তভাবে যাচ্ছিলেন, তখন রাস্তা আটকানো হলো কেন—এই প্রশ্নও তুলেছেন তিনি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ
আইন ও অপরাধ

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার বি…

ফটিকছড়ির চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, আহত ছয়জন; অটোরিকশায় ছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হান, বলছে পুলিশ
আইন ও অপরাধ

ফটিকছড়ির চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, আহত ছয়জন; অটোরিকশায় ছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হান, বলছে পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের ছোড়া ছররা গুলিতে ছয়জন আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। একটি অটো…

বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা: গবেষণা
আইন ও অপরাধ

বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা: গবেষণা

বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের নারী ও কিশোরীদের চীনে পাচারের ঝুঁকি বাড়ছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন পার্বত্য জ…