…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আইন ও অপরাধ › খবর
আইন ও অপরাধ

বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা: গবেষণা

নিজস্ব প্রতিবেদক
বিয়ে ও চাকরির প্রলোভনে পাহাড়ের নারীদের চীনে পাচার, পাঁচ বছরে ৭৩০টির বেশি ঘটনা: গবেষণা
ছবি: সংগৃহীত

বিয়ে, চাকরি ও উন্নত জীবনের প্রলোভন দেখিয়ে পার্বত্য চট্টগ্রামের নারী ও কিশোরীদের চীনে পাচারের ঝুঁকি বাড়ছে। ২০২০ থেকে ২০২৫ সাল পর্যন্ত তিন পার্বত্য জেলায় মানব পাচারের ৭৩০টির বেশি ঘটনা নথিভুক্ত হয়েছে।

এর মধ্যে খাগড়াছড়িতে প্রায় ৪০০, রাঙামাটিতে ৩০০ এবং বান্দরবানে ৩০টি ঘটনা রয়েছে। গবেষণায় বলা হয়েছে, পাচারের প্রকৃত সংখ্যা আরও বেশি হতে পারে, কারণ সামাজিক ভয় ও লোকলজ্জার কারণে অনেকে তা লুকিয়ে রাখেন।

সোমবার খাগড়াছড়ি সদর উপজেলা সম্মেলনকক্ষে আয়োজিত মানব পাচারবিষয়ক অবহিতকরণ সভায় গবেষণার এসব তথ্য তুলে ধরা হয়।

‘পার্বত্য চট্টগ্রাম থেকে সুদূর চীন’ শীর্ষক গবেষণায় বলা হয়েছে, প্রতারণামূলক বিয়ে, চাকরির প্রলোভন এবং আত্মীয়স্বজন ও পরিচিতজনের মাধ্যমে নারীদের পাচারের ফাঁদে ফেলা হচ্ছে।

গবেষণা অনুযায়ী, পাচারকারী চক্র এই কাজে ফেসবুক, উইচ্যাট ও হোয়াটসঅ্যাপের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করছে। দারিদ্র্য, বেকারত্ব, ভূমিসংকট, শিক্ষার সীমিত সুযোগ ও লিঙ্গবৈষম্যকে মানব পাচারের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারিয়া সুলতানা বলেন, উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে নারীদের চীনে পাচারের ঘটনা উদ্বেগজনক। এই অপরাধ প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

খাগড়াছড়ি নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি সৃজনী ত্রিপুরা বলেন, মানব পাচারের ঘটনায় মামলা হলেও অনেক ক্ষেত্রে বাদীরা আপস-মীমাংসা করে ফেলেন। এতে অপরাধীরা পার পেয়ে যাওয়ার সুযোগ পায়।

জেলা মহিলাবিষয়ক অধিদপ্তরের উপপরিচালক সুস্মিতা খীসা বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে তরুণীদের ব্যক্তিগত ও আবেগঘন পোস্টও পাচারকারীদের আকৃষ্ট করতে পারে। এ বিষয়ে সচেতনতা বাড়ানো প্রয়োজন।

তৃণমূল উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক রিপন চাকমার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন গোলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উল্লাস ত্রিপুরা, নারীনেত্রী নমিতা চাকমা, কেএমকেএসের নির্বাহী পরিচালক গীতিকা ত্রিপুরা ও নারী কারবারি অঞ্জলি ত্রিপুরা।

গবেষণার ফলাফল ও সুপারিশ উপস্থাপন করেন প্রকল্পের জ্যেষ্ঠ মনিটরিং অ্যান্ড ইভাল্যুশন কর্মকর্তা স্মৃতি রঞ্জন ধামাই। অনুষ্ঠান সঞ্চালনা করেন এমপাওয়ারমেন্ট প্রকল্পের সমন্বয়কারী শাশ্বতী দেওয়ান।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আইন ও অপরাধ বিভাগের আরও খবর

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’
আইন ও অপরাধ

অভিযানের মধ্যেই পুলিশ কর্মকর্তাকে হোয়াটসঅ্যাপে ফোন সন্ত্রাসী রায়হানের: ‘আপনার গাড়ির পাশ দিয়েই সাইকেল চালিয়ে চলে গেছি’

চট্টগ্রামের ফটিকছড়িতে শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিত রায়হান আলমকে ধরতে পুলিশের অভিযান চলার মধ্যেই জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তারেক আজ…

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ
আইন ও অপরাধ

মিরসরাইয়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগের তিন নেতা গ্রেপ্তার, আদালতে সোপর্দ

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় পৃথক অভিযানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার উপজেলার বি…

ফটিকছড়ির সুয়াবিলে এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত, অভিযুক্ত রায়হানের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য
আইন ও অপরাধ

ফটিকছড়ির সুয়াবিলে এলোপাতাড়ি গুলিতে ছয়জন আহত, অভিযুক্ত রায়হানের ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে এলোপাতাড়ি গুলি ছুড়ে ছয়জনকে আহত করার ঘটনা ঘটেছে। সোমবার (২৩ নভেম্বর) রাত সাড়ে ৮টা…

ফটিকছড়ির চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, আহত ছয়জন; অটোরিকশায় ছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হান, বলছে পুলিশ
আইন ও অপরাধ

ফটিকছড়ির চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের এলোপাতাড়ি গুলি, আহত ছয়জন; অটোরিকশায় ছিলেন ‘শীর্ষ সন্ত্রাসী’ রায়হান, বলছে পুলিশ

চট্টগ্রামের ফটিকছড়ির সুয়াবিল ইউনিয়নের চুঁরখারহাট বাজারে মুখোশধারীদের ছোড়া ছররা গুলিতে ছয়জন আহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে। একটি অটো…