…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের গুদামে আগুন, নেভাতে গিয়ে আহত দুই ফায়ারকর্মী

নিজস্ব প্রতিবেদক
ঢাকার লালবাগের ইসলামবাগে প্লাস্টিকের গুদামে আগুন, নেভাতে গিয়ে আহত দুই ফায়ারকর্মী
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার লালবাগের ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লেগেছে। সোমবার সন্ধ্যায় আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের দুজন কর্মী আহত হয়েছেন।

আহত দুজন হলেন ফায়ার ফাইটার জয় রায় (৩২) ও আজহারুল (২৬)। তাঁদের উদ্ধার করে রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।

লালবাগ ফায়ার সার্ভিসের সদস্য এনামুল হক বলেন, ইসলামবাগ এলাকায় একটি প্লাস্টিকের গুদামে আগুন লাগার খবর পেয়ে তাঁরা সেখানে যান। আগুন নেভানোর সময় তাঁদের দুই কর্মী আহত হন। পরে রাতে তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আহত দুই ফায়ারকর্মীকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ
জাতীয়

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ

অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দ…

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ
জাতীয়

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কোনো কোনো ক্ষে…