…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে কিলো ফ্লাইটের সদস্য ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক
তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে কিলো ফ্লাইটের সদস্য ও খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা
ছবি: সংগৃহীত

মহান মুক্তিযুদ্ধে বাংলাদেশ বিমানবাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাঁদের উত্তরাধিকারী এবং কিলো ফ্লাইটের সদস্য ও তাঁদের উত্তরাধিকারীদের সংবর্ধনা দিয়েছেন বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন। সোমবার ঢাকার তেজগাঁওয়ে বিএএফ শাহীন হলে আয়োজিত অনুষ্ঠানে মোট ৩৬ জনকে এই সংবর্ধনা দেওয়া হয় বলে জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আইএসপিআরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধে কিলো ফ্লাইট এবং বিমানবাহিনীর অন্য সদস্যদের অবদান জাতি শ্রদ্ধাভরে স্মরণ করে। তাঁদের প্রাপ্য সম্মানের স্বীকৃতিস্বরূপ সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে এ আয়োজন করা হয়।

বিমানবাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁন অনুষ্ঠানে সংবর্ধনাপ্রাপ্তদের সঙ্গে কুশল বিনিময় করেন, উপহারসামগ্রী দেন এবং স্বাগত বক্তব্য দেন। তিনি সংক্ষিপ্ত বক্তব্যে পরম শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদ ও বীর মুক্তিযোদ্ধাদের।

তিনি উল্লেখ করেন, মহান মুক্তিযুদ্ধের রণাঙ্গনে মাত্র তিনটি বিমান নিয়ে যে বিমানবাহিনীটির জন্ম হয়েছিল, তা আজ অত্যাধুনিক যুদ্ধবিমান, পরিবহন বিমান, হেলিকপ্টার, বিভিন্ন ধরনের রাডার, ক্ষেপণাস্ত্র, এমনকি ওভারহলিং প্রযুক্তিতে সমৃদ্ধ। অপারেশনাল ও প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে অনেকগুলো প্রকল্প হাতে নেওয়া হয়েছে এবং বেশ কিছু প্রকল্প সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে।

খেতাবপ্রাপ্ত বিমানবাহিনীর মুক্তিযোদ্ধা ও কিলো ফ্লাইটের সদস্যদের সাহসী অবদান ও আত্মত্যাগ বিমানবাহিনীর বর্তমান সদস্যদের দেশপ্রেমে অনুপ্রাণিত করে।

সংবর্ধনা অনুষ্ঠানে প্রিন্সিপাল স্টাফ অফিসাররাসহ বিমানবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা ও বিভিন্ন ঘাঁটির বিমানসেনারা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ
জাতীয়

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ

অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দ…

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ
জাতীয়

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কোনো কোনো ক্ষে…