…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় আহত বিএনপি নেতা খোরশেদ আলমের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দুর্ঘটনায় আহত বিএনপি নেতা খোরশেদ আলমের মৃত্যু
ছবি: সংগৃহীত

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপি নেতা খোরশেদ আলম সোনামিয়া দেওয়ান (৬৫)।

আজ মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

খোরশেদ আলম সিরাজদিখান উপজেলার জৈনসার ইউনিয়নের খিলগাঁও-সুজানগর ২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ছিলেন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলী তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, সড়ক দুর্ঘটনায় আহত খোরশেদ আলম চিকিৎসাধীন অবস্থায় আজ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন।

গত ১৯ নভেম্বর নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কর্মকাণ্ড ও নৈরাজ্যের প্রতিবাদে আয়োজিত মিছিলে অংশ নিতে যাওয়ার পথে দুর্ঘটনার শিকার হন খোরশেদ আলম।

দুর্ঘটনাটি ঘটে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সিরাজদিখান উপজেলার কেয়াইন ইউনিয়নের নিমতলা এলাকায়।

দুর্ঘটনায় গুরুতর আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পাঁচ দিন চিকিৎসাধীন থাকার পর আজ তাঁর মৃত্যু হলো।

খোরশেদ আলমের মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছেন মুন্সিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও সিরাজদিখান উপজেলা বিএনপির সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।

শোক জানিয়েছেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম হায়দার আলীও।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ
জাতীয়

চাঁদার হার ৩০ থেকে ১৫০ টাকা দাবি: চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চার পরিবহনের বাস বন্ধ

অতিরিক্ত চাঁদা দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী চারটি পরিবহন কোম্পানির বাস চলাচল বন্ধ রয়েছে। বুধবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ৮টা থেকে দ…

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ
জাতীয়

টিআইবির গবেষণা: ঢাকায় প্লট বুঝে পেতে কাঠাপ্রতি সাড়ে ১৪ লাখ টাকা পর্যন্ত বাড়তি খরচ, আবাসন খাতে ‘মাফিয়াতন্ত্রের’ অভিযোগ

ঢাকার বেসরকারি আবাসন প্রকল্পে প্লট কিনে মালিকানা বুঝে পেতে ক্রেতাদের বিজ্ঞাপিত মূল্যের বাইরে বিভিন্ন খাতে অতিরিক্ত অর্থ ব্যয় করতে হয়। কোনো কোনো ক্ষে…