…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাকে মারধরের অভিযোগে ছেলের দেড় বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
সুনামগঞ্জের জগন্নাথপুরে মাকে মারধরের অভিযোগে ছেলের দেড় বছরের কারাদণ্ড
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে জুয়েল মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তাঁকে ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়া জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকার আব্দুল বারির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মহসীন উদ্দীন বলেন, জুয়েল দীর্ঘদিন ধরে মাদক সেবন করে আসছেন। মাদক সেবনের কারণে এর আগেও একাধিকবার তাঁকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মহসীন উদ্দীন আরও বলেন, জুয়েলের মা দুই দিন আগে তাঁর কাছে এসে ছেলের বিরুদ্ধে নির্যাতনের অভিযোগ করেন। জুয়েল প্রায়ই মাদক সেবন করে মা ও পরিবারের অন্য সদস্যদের মারধর করতেন।

তিনি বলেন, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জুয়েলকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এক বছর ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা জরিমানা করা হয়েছে।

জগন্নাথপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান বলেন, দণ্ডপ্রাপ্ত জুয়েল মিয়াকে সোমবার রাতেই সুনামগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করা বালু-পাথরবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
সিলেট বিভাগ

জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করা বালু-পাথরবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীর তীরে নোঙর করা বালু-পাথরবাহী একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দি…

সিলেট বিভাগ

সিলেটে নিখোঁজের পর সুরমা নদী থেকে মা ও ১১ মাসের মেয়ের মরদেহ উদ্ধার

সিলেট নগরীতে নিখোঁজ থাকার পর সুরমা নদী থেকে এক নারী ও তাঁর ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকা…

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ৬ দশমিক ৫ ডিগ্রি, সকালে রেকর্ড ১৫ দশমিক ৫
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ৬ দশমিক ৫ ডিগ্রি, সকালে রেকর্ড ১৫ দশমিক ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রে…

সিলেটের হোটেলে রাতভর অভিযান: সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক
সিলেট বিভাগ

সিলেটের হোটেলে রাতভর অভিযান: সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক

সিলেট নগরের জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজন…