…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › সিলেট বিভাগ › খবর
সিলেট বিভাগ

জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করা বালু-পাথরবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে

নিজস্ব প্রতিবেদক
জামালগঞ্জে সুরমা নদীতে নোঙর করা বালু-পাথরবাহী নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ, উদ্ধার অভিযান চলছে
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় সুরমা নদীর তীরে নোঙর করা বালু-পাথরবাহী একটি নৌকা ডুবে দুই শ্রমিক নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে উপজেলার সাচনা বাজার মাছহাট-সংলগ্ন নদীর তীরে এই দুর্ঘটনা ঘটে।

নৌকায় থাকা ছয় শ্রমিকের মধ্যে চারজন তীরে উঠতে পেরেছেন। নিখোঁজ দুজনের সন্ধানে নৌপুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার অভিযান চালাচ্ছে।

নিখোঁজ শ্রমিকেরা হলেন জামালগঞ্জ উপজেলার বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের মৃত গিয়াস উদ্দিনের ছেলে মারুফ আহমদ (১৯) এবং একই গ্রামের আবুল কাসেমের ছেলে মো. মুবাশ্বির আলম (২৫)।

তীরে উঠতে সক্ষম চার শ্রমিক হলেন ইনাতনগর গ্রামের জয়নাল আবেদীনের ছেলে আমিরুল ইসলাম (১৯), সুনীল দাসের ছেলে অনু দাস (২০), মৃত আবুল কালামের ছেলে মো. মুস্তাকিম (১৮) ও আবুল কাসেমের ছেলে মো. সুমন মিয়া (১৮)। আহত মুস্তাকিম ও সুমন স্থানীয় হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়িতে অবস্থান করছেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, তাহিরপুর উপজেলার ফাজিলপুর এলাকা থেকে বালু ও পাথর বোঝাই নৌকাটি জামালগঞ্জের উদ্দেশে রওনা দেয়। রাত যাপনের জন্য নৌকাটি সাচনা বাজার মাছহাট-সংলগ্ন একটি মসজিদের পেছনে নোঙর করে। নৌকাটিতে ছয়জন শ্রমিক ছিলেন।

খাবার খেয়ে শ্রমিকেরা নৌকায় ঘুমিয়ে পড়েন। একপর্যায়ে নৌকার কোনো অংশে ছিদ্র থাকায় পানি ঢুকে সেটি ডুবে যাওয়ার উপক্রম হয়। নৌকায় থাকা একজন ঘুম থেকে জেগে পরিস্থিতি বুঝতে পেরে চিৎকার করেন। এ সময় চারজন সাঁতরে তীরে উঠতে পারলেও মারুফ ও মুবাশ্বির নৌকা থেকে বের হতে পারেননি।

নৌকা থেকে বের হওয়া শ্রমিক অনু দাস বলেন, ‘আমরা জামালগঞ্জের বিভিন্ন জায়গায় বালু-পাথর বিক্রি করি। গতকাল রাতযাপনের জন্য সাচনা বাজারে নদীর তীরে অবস্থান করছিলাম। ঘুমন্ত অবস্থায় নৌকাটি ডুবে যাচ্ছিল। নৌকায় থাকা একজন চিৎকার দিলে আমরা চারজন সাঁতরে নদীর পারে উঠি। মারুফ ও মুবাশ্বির নৌকা থেকে বের হতে পারেনি। তারা বর্তমানে নিখোঁজ আছে।’

বেহেলী ইউনিয়নের ইনাতনগর গ্রামের তমা নৌ-পরিবহনের মালিক গোবিন্দ দাস জানান, নৌকাটির ধারণক্ষমতা ৬৫০ ফুট। নৌকাটি তাহিরপুরের ফাজিলপুর থেকে সাচনা বাজারে এসে অবস্থান নেয়। বালু-পাথর বোঝাই নৌকাটিতে থাকা ছয়জনের মধ্যে চারজন তীরে উঠতে পারলেও দুজন নিখোঁজ রয়েছেন।

জামালগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার ইনচার্জ বিজয় সিংহ বলেন, ‘রাত দুইটার দিকে খবর পাওয়ার পর আমরা ঘটনাস্থলে যাই। ভোর পাঁচটা পর্যন্ত নিখোঁজ দুজনের সন্ধানে চেষ্টা চালিয়েছি। পরে সুনামগঞ্জের ফায়ার সার্ভিসের দল এসে এ কার্যক্রমে অংশ নিয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে আমাদের কার্যক্রম অব্যাহত আছে।’

জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বন্দে আলী জানান, গভীর রাতে নৌকা ডুবির ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে স্থানীয় পুলিশ, নৌপুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা রয়েছেন। সিলেট থেকে ডুবুরি দল আসছে। নিখোঁজ দুই ব্যক্তির সন্ধান চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

সিলেট বিভাগ বিভাগের আরও খবর

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাকে মারধরের অভিযোগে ছেলের দেড় বছরের কারাদণ্ড
সিলেট বিভাগ

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাকে মারধরের অভিযোগে ছেলের দেড় বছরের কারাদণ্ড

সুনামগঞ্জের জগন্নাথপুরে মাদকাসক্ত ছেলের বিরুদ্ধে মা ও পরিবারের সদস্যদের মারধরের অভিযোগে জুয়েল মিয়া (৪২) নামের এক ব্যক্তিকে দেড় বছরের বিনাশ্রম কারাদ…

সিলেট বিভাগ

সিলেটে নিখোঁজের পর সুরমা নদী থেকে মা ও ১১ মাসের মেয়ের মরদেহ উদ্ধার

সিলেট নগরীতে নিখোঁজ থাকার পর সুরমা নদী থেকে এক নারী ও তাঁর ১১ মাস বয়সী মেয়ের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত আড়াইটার দিকে নগরীর মাছিমপুর এলাকা…

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ৬ দশমিক ৫ ডিগ্রি, সকালে রেকর্ড ১৫ দশমিক ৫
সিলেট বিভাগ

শ্রীমঙ্গলে এক দিনে তাপমাত্রা কমল ৬ দশমিক ৫ ডিগ্রি, সকালে রেকর্ড ১৫ দশমিক ৫

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আজ বুধবার সকাল ৯টায় শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রে…

সিলেটের হোটেলে রাতভর অভিযান: সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক
সিলেট বিভাগ

সিলেটের হোটেলে রাতভর অভিযান: সাবেক এমপি বদির ছেলে ও দুই ভাইসহ চারজন আটক

সিলেট নগরের জল্লারপাড় এলাকার হোটেল গ্র্যান্ড প্যালেসে রাতভর অভিযান চালিয়ে কক্সবাজার-৪ আসনের সাবেক সংসদ সদস্য আবদুর রহমান বদির ছেলে ও দুই ভাইসহ চারজন…