…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › স্বাস্থ্য › খবর
স্বাস্থ্য

ভোলা সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে যুবকের আমরণ অনশন

নিজস্ব প্রতিবেদক
ভোলা সদর হাসপাতালে আইসিইউ-সিসিইউ চালুসহ চার দাবিতে যুবকের আমরণ অনশন
ছবি: সংগৃহীত

ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) ও করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) চালুসহ চার দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন নয়ন খান (২৫) নামের এক যুবক। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল ১০টা থেকে হাসপাতালের নতুন বহুতল ভবনের প্রবেশপথে এ কর্মসূচি শুরু করেন তিনি।

উপকূলীয় দ্বীপ জেলা ভোলার প্রায় ২০ লাখ মানুষের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে সদর হাসপাতালটিতে দ্রুত পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে প্রায় এক মাস ধরে অবস্থান কর্মসূচি পালন করে আসছিলেন নয়ন। তিনি ভোলা পৌরসভার ওয়েস্টার্ন পাড়া এলাকার বাসিন্দা।

তাঁর দাবির প্রতি সংহতি জানিয়ে কর্মসূচিতে অংশ নেন আরও কয়েকজন যুবক। তাঁরা হলেন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান (২৭), কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সার প্রিন্স আইয়ুব (২৬) এবং নাজিউর রহমান কলেজের এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী মো. তানজিল শরীফ। তাঁদের সবার বাড়ি ভোলা সদর উপজেলার বিভিন্ন এলাকায়।

নয়ন খান জানান, গত ২৬ অক্টোবর রাতে অসুস্থ বাবাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান তিনি। তবে প্রয়োজনীয় উন্নত চিকিৎসা ও আইসিইউ-সিসিইউ সুবিধা না থাকায় বাবাকে বাঁচানো সম্ভব হয়নি বলে মনে করেন তিনি। এরপর বন্ধ থাকা আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে গত ২৮ অক্টোবর থেকে প্রতিদিন হাসপাতালের সামনে প্ল্যাকার্ড হাতে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।

নয়ন আরও জানান, একই দাবিতে হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন ও জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন তিনি। কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ বা প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এমনকি তাঁর কর্মসূচির কারণ জানতেও কেউ আগ্রহ দেখাননি। এ অবস্থায় দাবি আদায়ে মঙ্গলবার সকাল থেকে আমরণ অনশন শুরু করেছেন তিনি।

নয়নের চার দফা দাবি হলো—হাসপাতালে পূর্ণাঙ্গ আইসিইউ ও সিসিইউ চালু, চিকিৎসকসংকট নিরসন করে সার্বক্ষণিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করা, নার্সসংকট দূর করা এবং গর্ভবতী মায়েদের জন্য পর্যাপ্ত প্রসূতিসেবা নিশ্চিত করা।

দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নয়ন খান।

হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. মো. আরাফাতুর রহমান বলেন, আইসিইউ সেবা চালু না থাকায় গুরুতর অসুস্থ রোগীদের উন্নত চিকিৎসার জন্য প্রায়ই বরিশাল ও ঢাকায় পাঠাতে হচ্ছে। ডেঙ্গু, হৃদ্‌রোগ, স্ট্রোক ও শ্বাসকষ্টে আক্রান্ত জটিল রোগীদের ক্ষেত্রেও এমন পরিস্থিতি তৈরি হচ্ছে।

তিনি আরও বলেন, আইসিইউ চালু করতে দক্ষ চিকিৎসক, প্রশিক্ষিত নার্স এবং তাঁদের সহযোগিতার জন্য পর্যাপ্ত জনবল প্রয়োজন। কিন্তু হাসপাতালে প্রয়োজনীয় জনবল নেই। আইসিইউ ও সিসিইউ চালুর দাবিতে নয়ন খান প্রায় এক মাস ধরে হাসপাতালের প্রবেশপথে অবস্থান কর্মসূচি পালন করছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, করোনা মহামারির সময় কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ২০২১ সালের ২৯ জুলাই কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) থেকে ছয়টি আইসিইউ বেড, ভেন্টিলেটর, অক্সিজেন কনসেনট্রেটরসহ প্রয়োজনীয় যন্ত্রপাতি সরবরাহ করা হয়। ছয় শয্যার এ ইউনিটে আধুনিক যন্ত্রপাতি থাকলেও চিকিৎসক, নার্স ও প্রয়োজনীয় সহায়ক জনবলের অভাবে এখনো তা চালু করা সম্ভব হয়নি।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

স্বাস্থ্য বিভাগের আরও খবর

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ
স্বাস্থ্য

বড় ভোজের আশায় সকালের নাশতা বাদ দিলে রক্তে শর্করায় ধাক্কা, সতর্ক করলেন পুষ্টিবিদ

বড় ছুটির ভোজে জায়গা রাখতে সারা সকাল না খেয়ে থাকা বুদ্ধিমানের কাজ মনে হলেও বিশেষজ্ঞরা বলছেন, এর অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যঝুঁকি রয়েছে এবং প্রস্তুতির আর…

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি
স্বাস্থ্য

অনিয়ম-দুর্নীতির অভিযোগে ঝিনাইদহের কালীগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তা ডা. আমানুল্লাহ ওএসডি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমানুল্লাহ আল মামুনকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে। তাঁকে স্বাস্…

স্বাস্থ্য

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে চালু হচ্ছে ২০০ শয্যার পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল

চলতি বছরের ডিসেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে দেশে চালু হচ্ছে পাঁচটি বিশেষায়িত শিশু হাসপাতাল। খুলনা, বরিশাল, রংপুর ও রাজশাহী বিভাগে এবং কুমিল্লা জেলায় …