…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

নভেম্বরে সারাদেশে ১২১টি ককটেল বিস্ফোরণ ও ৯৯ যানবাহনে আগুন, জানালেন উপদেষ্টা জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

চলতি নভেম্বর মাসে সারাদেশে ১২১টি ককটেল ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। একই সময়ে গণপরিবহনসহ বিভিন্ন যানবাহনে ৯৯টি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব নাশকতায় একজন নিহত ও ১১ জন আহত হয়েছেন। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

উপদেষ্টা জানান, এসব ঘটনায় ৬২টি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ১০০ জনকে। নভেম্বর মাসে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনগুলোর ৭২টি ঝটিকা মিছিলের ঘটনা ঘটেছে; এসব ঘটনায় ২২টি মামলা ও পাঁচটি সাধারণ ডায়েরি (জিডি) হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে ৬৬ জনকে।

জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ডের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে, ফলে তাদের ঝটিকা মিছিল করার সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ড বেআইনি হওয়ায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে মামলা ও গ্রেপ্তারের ঘটনা ঘটবে বলে তিনি জানান।

পুলিশের স্থাপনা ও যানবাহনে হামলার তথ্য তুলে ধরে উপদেষ্টা জানান, এখন পর্যন্ত পুলিশের স্থাপনায় হামলার চারটি ঘটনা ঘটেছে। পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে ২৮টি এবং পুলিশের স্থাপনা ও গাড়ি লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে চারটি। এসব ঘটনায় ২১ জন পুলিশ সদস্য আহত হয়েছেন; একটি মামলা হয়েছে এবং গ্রেপ্তার করা হয়েছে চারজনকে।

গ্রামীণ ব্যাংকের বিভিন্ন শাখায় হামলা, ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের বিষয়ে তিনি বলেন, এ নিয়ে পুলিশের কাছে থাকা তথ্যের তুলনায় গণমাধ্যমে প্রকাশিত তথ্যের সংখ্যা বেশি। গণমাধ্যমের তথ্য অনুযায়ী এখন পর্যন্ত গ্রামীণ ব্যাংকের ৭২টি শাখায় হামলা হয়েছে; অন্যদিকে ড. মুহাম্মদ ইউনূসের দাবি, হামলার শিকার শাখার সংখ্যা প্রায় ১০০।

জুলাই স্মৃতিস্তম্ভে হামলা ও অগ্নিসংযোগের দুটি ঘটনা ঘটেছে বলেও জানান উপদেষ্টা। এসব ঘটনায় দুটি মামলা হয়েছে এবং ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বিএনপির কর্মসূচিতে হামলার ঘটনায় দলটির চারজন কর্মী নিহত হয়েছেন বলে জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা। তিনি বলেন, গোপালগঞ্জে এসব ঘটনার সময় সংসদ সদস্যসহ অনেক নেতাকর্মীর বাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে এবং একটি হাসপাতালেও আগুন দেওয়া হয়েছে। হাসপাতালে অগ্নিসংযোগের নিন্দা জানিয়ে জাহেদ উর রহমান বলেন, এটি কোনো যুদ্ধ নয়; এমনকি যুদ্ধের সময়ও পরিকল্পিতভাবে হাসপাতালে হামলা চালানো যুদ্ধাপরাধ হিসেবে বিবেচিত হয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…