…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

নিজস্ব প্রতিবেদক
বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
ছবি: সংগৃহীত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মাঠপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত দুজন হলেন মোটরসাইকেলচালক উজ্জ্বল সরকার (২৩) ও তাঁর বন্ধু শিখর হাওলাদার (২৩)। উজ্জ্বল সরকার ভান্ডারবাড়ি ইউনিয়নের বানিয়াজান গ্রামের বিপ্লব সরকারের ছেলে। শিখর হাওলাদার ধুনট সদর ইউনিয়নের চৌবাড়িয়া গ্রামের সুদেব হাওলাদারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উজ্জ্বল সরকার বন্ধু শিখর হাওলাদারকে নিয়ে চৌবাড়িয়া গ্রাম থেকে মোটরসাইকেলে ধুনট উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন। একই সময় ধুনট শহর থেকে একটি অজ্ঞাতনামা ট্রাক শেরপুর উপজেলা শহরের দিকে আসছিল।

মাঠপাড়া গ্রামের কাছে পৌঁছালে মোটরসাইকেলটির সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই উজ্জ্বল সরকার নিহত হন।

স্থানীয় লোকজন গুরুতর আহত শিখর হাওলাদারকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ধুনট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে উজ্জ্বল সরকার ও শিখর হাওলাদারের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেয়।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার পর ট্রাকচালক ট্রাক নিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের চালকসহ দুজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অজ্ঞাতনামা ট্রাক ও চালকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…

বদলগাছীতে রাতের আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি প্রায় তিন লাখ টাকা
জাতীয়

বদলগাছীতে রাতের আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি প্রায় তিন লাখ টাকা

রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালায় আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে; চ…