…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

বদলগাছীতে রাতের আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি প্রায় তিন লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
বদলগাছীতে রাতের আগুনে পুড়ে ছাই গুড় ব্যবসায়ীর বসতঘর, ক্ষতি প্রায় তিন লাখ টাকা
ছবি: সংগৃহীত

রাতের খাবার শেষে ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন পরিবারের সদস্যরা। হঠাৎ ঘরের টিনের চালায় আগুন দেখতে পান তাঁরা। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পুরো বসতঘরে; চোখের সামনেই পুড়ে ছাই হয়ে যায় ঘরবাড়ি, আসবাব, জামা-কাপড়, মোটরসাইকেলসহ সংসারের সব সম্বল। রক্ষা পায়নি ঘরে থাকা চাল-ডালও। এক রাতের আগুনে নিঃস্ব হয়ে পড়েছে নওগাঁর বদলগাছীর গুড় ব্যবসায়ী নুরুল ইসলামের পরিবার।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের ভান্ডারপুর বাজার এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে। ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম ওই এলাকারই বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে খাবার খেয়ে পরিবারের সদস্যরা ঘুমানোর প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় হঠাৎ ঘরের টিনের চালায় আগুন দেখতে পান তাঁরা। আগুন দেখে চিৎকার শুরু করলে আশপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করার পাশাপাশি ফায়ার সার্ভিসে খবর দেন।

পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। তবে ততক্ষণে আগুনে বসতঘরের আসবাবপত্র, জামা-কাপড়, মোটরসাইকেল, চাল-ডালসহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত নুরুল ইসলাম বলেন, ‘কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে, তা বুঝতে পারিনি। হঠাৎ রাত ১০টার দিকে ঘরের টিনের চালায় আগুন দেখতে পাই। চিৎকার করলে গ্রামবাসী ছুটে এসে আগুন নেভানোর চেষ্টা করেন। কিন্তু মাত্র ৩০ মিনিটের মধ্যেই সবকিছু পুড়ে ছাই হয়ে যায়। এখন আমাদের কিছুই অবশিষ্ট নেই।’

স্থানীয় বাসিন্দা সুভাষ ও নুর ইসলাম জানান, আগুনে ঘরের সব মালামাল পুড়ে গেছে; এতে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।

বদলগাছী ফায়ার সার্ভিসের সাব-অফিসার আব্দুর রউফ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হয়। তবে এর আগেই ঘরবাড়ি ও মালামাল পুড়ে যায়। প্রাথমিকভাবে শর্টসার্কিট অথবা কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডে পরিবারটির প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এক রাতের আগুনে বসতঘর ও জীবনের শেষ সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে নুরুল ইসলামের পরিবার। মাথা গোঁজার ঠাঁই হারিয়ে নতুন করে সংসার গুছিয়ে তোলার অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…