…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

শেখ হাসিনাকে কীভাবে হস্তান্তর করা হবে, তা নির্ধারিত হবে দিল্লির সঙ্গে আলোচনায়: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন কি না এবং ফিরলে কীভাবে ফিরবেন, তা নিয়ে ভারতের সঙ্গে আলোচনা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান। তিনি বলেছেন, শেখ হাসিনা বাংলাদেশ বিমানে আসবেন, ভারতের বিমানে আসবেন, নাকি হেঁটে আসবেন, সেটি মূল বিষয় নয়; মূল বিষয় হলো, তাকে কীভাবে বাংলাদেশের কাছে হস্তান্তর করা হবে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে সচিবালয়ে সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে রয়টার্সের একটি প্রতিবেদন নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। শেখ হাসিনার মুখপাত্র সৈয়দ মোজাম্মেল আলীর বরাতে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী ১৬ ডিসেম্বর বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন শেখ হাসিনা; এ জন্য তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উড়োজাহাজে দেশে ফিরতে চান।

এ প্রসঙ্গে জাহেদ উর রহমান বলেন, শেখ হাসিনার বাংলাদেশে ফেরা নিয়ে তার সঙ্গে নয়, ভারতের সঙ্গে আলোচনা হবে। কারণ, শেখ হাসিনা একজন সাজাপ্রাপ্ত আসামি; তার বিচারপ্রক্রিয়া শেষ হয়েছে এবং তিনি দোষী সাব্যস্ত হয়ে সাজা পেয়েছেন।

তিনি বলেন, শেখ হাসিনা কীভাবে বাংলাদেশে ফিরবেন—বাংলাদেশ বিমানে নাকি ভারতের বিমানে, কিংবা হেঁটে আসবেন কি না—সেটি গুরুত্বপূর্ণ নয়। কীভাবে তাকে হস্তান্তর করা হবে, তা ভারতের সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারিত হবে। শেখ হাসিনা নিজের সিদ্ধান্তের মাধ্যমে অনেক কিছু হচ্ছে, এমন একটি ধারণা দেওয়ার চেষ্টা করছেন বলেও মন্তব্য করেন উপদেষ্টা।

ভারতের সঙ্গে সম্পর্কের বিষয়ে জাহেদ উর রহমান বলেন, প্রতিবেশী দেশ পরিবর্তন করার সুযোগ নেই; বিষয়টি দুই দেশের জন্যই সত্য। তাই ইতিবাচকভাবে একে অপরের সঙ্গে সম্পৃক্ত হওয়া ছাড়া বিকল্প নেই।

তিনি আরও বলেন, বাংলাদেশ একজন সাজাপ্রাপ্ত আসামির প্রত্যর্পণ চায়। শেখ হাসিনা যদি এভাবে বাংলাদেশে ফিরতে না চান, তাহলে তিনি আদালতের আশ্রয় নিতে পারেন। তবে তিনি নিজেই দেশে ফিরতে চাইছেন বলে খবর এসেছে; সে ক্ষেত্রে তাকে প্রত্যর্পণে আইনি জটিলতা থাকার কথা নয় বলে মনে করেন তিনি।

জাহেদ উর রহমান বলেন, ভারত শেখ হাসিনাকে জোর করে বাংলাদেশে পাঠাচ্ছে, বিষয়টি এমন নয়। শেখ হাসিনা দেশে ফিরতে চাইছেন এবং বাংলাদেশও তাকে প্রত্যর্পণের দাবি জানাচ্ছে; ফলে দুই পক্ষের অবস্থান মিলে গেছে। তাই তাকে প্রত্যর্পণের দায় ভারতের ওপর চাপানোরও কোনো কারণ নেই। শেখ হাসিনা চাইলে ভারতকে সরাসরি তাকে বাংলাদেশের হাতে প্রত্যর্পণের অনুরোধ জানাতে পারেন বলেও মন্তব্য করেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…