…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

স্বর্ণদ্বীপে তিন বাহিনীর প্রথম যৌথ বিশেষ মহড়ার চূড়ান্ত অনুশীলন দেখলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

নোয়াখালীর স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ প্রশিক্ষণ মহড়ার চূড়ান্ত অনুশীলন পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২৪ নভেম্বর) তিনি দেশের সামরিক সক্ষমতা ও তিন বাহিনীর সমন্বিত যুদ্ধ প্রস্তুতি প্রত্যক্ষ করেন।

‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’ শীর্ষক এই মহড়ায় অংশ নেয় বাংলাদেশ সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর বিশেষায়িত ইউনিট স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড স্যালভেজ (সোয়াডস) এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।

প্রথমবারের মতো বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে আয়োজিত এই মহড়ায় আধুনিক যুদ্ধকৌশল, সমন্বিত অভিযান পরিচালনা এবং দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত সামরিক সরঞ্জামের সক্ষমতা তুলে ধরা হয়।

মহড়ায় তিন বাহিনীর বিশেষায়িত সদস্যরা সমন্বিত অভিযান পরিচালনা, বিশেষ যুদ্ধকৌশল প্রয়োগ এবং প্রতিকূল পরিস্থিতি মোকাবিলায় নিজেদের সক্ষমতা প্রদর্শন করেন।

পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে উদ্ভাবিত বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনীও অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী মহড়ার বিভিন্ন কার্যক্রম প্রত্যক্ষ করার পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে তৈরি সামরিক সরঞ্জাম ঘুরে দেখেন।

এ সময় তিনি তিন বাহিনীর কর্মকর্তা ও সদস্যদের প্রশিক্ষণ এবং সামরিক কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

উল্লেখ্য, ২০১৩ সালে স্বর্ণদ্বীপের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে সেখানে প্রশিক্ষণ ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বাংলাদেশ সেনাবাহিনী।

গত এক যুগের বেশি সময়ে দ্বীপটিতে সেনাবাহিনীর বিভিন্ন সামরিক মহড়ার পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর অংশগ্রহণে যৌথ অনুশীলন অনুষ্ঠিত হয়েছে। তবে তিন বাহিনীর বিশেষায়িত স্পেশাল ফোর্সের সমন্বয়ে এ ধরনের যৌথ মহড়া এবারই প্রথম।

সশস্ত্র বাহিনীর সামগ্রিক সক্ষমতা বৃদ্ধি, পারস্পরিক সমন্বয় জোরদার এবং আধুনিক যুদ্ধ পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুতি যাচাইয়ের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও
জাতীয়

হাজীগঞ্জে আগুনে দগ্ধ ছোট ভাইয়ের পর মারা গেল তিন বছরের বড় বোন মরিয়মও

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে ছোট ভাই আনাছের মৃত্যুর তিন দিন পর মারা গেছে বড় বোন মরিয়মও (৩)। মঙ্গলবার (২৪ নভেম্বর) দিবাগত …

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত
জাতীয়

বগুড়ার ধুনটে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলের দুই আরোহী নিহত

বগুড়ার ধুনট উপজেলায় ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই তরুণ নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ১১টার দিকে ধুনট-শেরপুর আঞ্চলিক মহাসড়কের মা…

জাতীয়

বন্দি প্রত্যর্পণ চুক্তির বাইরে শেখ হাসিনাকে ফিরিয়ে আনার বৈধ পথ নেই, বললেন শিশির মনির

বন্দি প্রত্যর্পণ চুক্তি ছাড়া শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার অন্য কোনো আইনগত বৈধ পথ নেই বলে মন্তব্য করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী শিশির …

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ
জাতীয়

সোনারগাঁয়ের নয়াপুরে আন্ডারপাসের বদলে ফ্লাইওভার চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে নয়াপুর বাজার এলাকায় এশিয়ান হাইওয়ে ঢাকা বাইপাস এক্সপ্রেসওয়ে (মদনপুর-জয়দেবপুর) সড়কে নির্মাণাধীন আন্ডারপাসের পরিবর্তে প্…